IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
Home >> খেলা >> লিড নিউজ >> বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবার হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবার হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবার হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ দলের হয়ে হয়ে ৫৭ বলে ১০টি চার আর এক ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার লিটন দাস। ৩৬ বলে দুটি ছক্কা আর এক চারের সাহায্যে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

এছাড়া ২২ বলে তিন বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে ফেরেন ওপেনার রনি তালুকদার। ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব।

হোয়াইটওয়াশ এড়াতে নেমে এক উইকেটে ১০০ রান করে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। এরপর মাত্র ২৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ইংলিশরা।

ইনিংসের প্রথম ওভারে ফিল সল্টের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ইংল্যান্ড। দলকে খেলায় ফেরাতে দুর্দান্ত ব্যাটিং করেন ডেভিড মালান ও জস বাটলার। দ্বিতীয় উইকেটে তারা ৯৫ রানের জুটি গড়েন।

মোস্তাফিজের করা ইনিংসের ১৪তম ওভারের প্রথম দুই বলে আউট হয়ে ফেরেন ডেভিড মালান ও জস বাটলার।

ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হন ৪৭ বলে ৫০ রান করা মালান। তার বিদায়ে ১৩.১ ওভারে ১০০ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

ওভারের দ্বিতীয় বলে মেহেদি হাসান মিরাজের থ্রোতে বাটলারের স্টাম্প ভেঙে যায়। ৩১ বলে ৪০ রানে ফেরেন ইংল্যান্ডের অধিনায়ক।

পরপর দুই বলে ডেভিড মালান ও জস বাটলারকে আউট করে দারুণভাবে খেলায় ফেরে বাংলাদেশ। হারতে বসা ম্যাচে আবারও জয়ের স্বপ্ন দেখা শুরু হয়।

মালান-বাটলার আউট হওয়ারপর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মঈন আলী, বেন ডাকেট ও স্যাম কারেনরা।

মঈন আলী ও বেন ডাকেটকে ফেরান তাসকিন আহমেদ। স্যাম কারেনকে আউট করেন অধিনায়ক সাকিব আল হাসান।

জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৭ রান। হাসান মাহমুদের করা ওভারে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকান ক্রিস ওকস। শেষ চার বলে দুই সিঙ্গেল রান নিতে পারে ইংলিশরা।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করে ১৪২ রান। ১৬ রানের জয় পায় বাংলাদেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930