IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> খেলা >> লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের সুস্থ রাখে : এনামুল

বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের সুস্থ রাখে : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকালে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বালক ও বালিকা দল অংশ গ্রহণ করেন। দিনের প্রথম খেলায় বিলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১-০ গোলে হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৩-০ গোলের ব্যবধানে নরদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের সুস্থ রাখে। তাদের মাঝ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে। সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভ‚মিকা অপরিসীম। বর্তমানে গ্রাম বাংলার অনেক খেলাধূলায় আজ বিলুপ্ত। তাই খেলাধূলার দিকে আমাদের ফিরে যেতে হবে। এ জন্য সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেশ ব্যাপি চালু করেছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর শাহাদৎ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, আব্দুল মজিদ, রবিউল হাসান, বাগমারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।

উক্ত টুর্ণামেন্টে উপজেলার ২২০ টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ গ্রহণ করেছিল। রেফারী হিসেবে বালক ও বালিকা দলের খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর ও রহিদুল ইসলাম।

এসময় খেলায় সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এছাড়াও উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। হুইল চেয়ার পাওয়ায় তারাও এখন ভালোভাবে লেখাপড়ার সুযোগ পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031