IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> খেলা >> ধামইরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চিরি পাড়ের যুব সমাজ

ধামইরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চিরি পাড়ের যুব সমাজ

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে।

রামনারায়নপুর একতা ক্লাবের উদ্যোগে ২৫ অক্টোবর বিকেল ৪ রামনারায়নপুর ফুটবল মাঠে সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন রাম নারায়নপুর একতা ক্লাবের সভাপতি প্রধান শিক্ষক আবু সালেহ ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান।

কানায় কানায় পরিপূর্ণ দর্শকদের মন মাতানো খেলা উপহার দেন ধামইরহাট পৌরসভা বনাম চিরিপাড়ের যুব সমাজ একাদ্বশ। খেলায় ট্রাইবেকারে ৪-৫ গোলে চিরিপাড়ের যুব সমাজ একাদ্বশ ফাইনালে উঠেন। খুবই শ্রীঘ্রই জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় সাহাপার বরেন্দ্র ক্লাবের সাথে চূড়ান্ত প্রতিযোগিতায় লড়বেন চিড়িপাড়ের যুব সমাজ ফুটবল টিম।

এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, পত্নীতলা উপজেলার পাটিচরা ইউপি চেয়ারম্যান রায়হানুল আলম, ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল রায়, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসির মাহমুদ, ক্রীড়াপ্রেমী উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ।

চিরিপাড়ের যুব সমাজ সংগঠনের সভাপতি আবাবিল জানান, তরুণ সমাজকে মাদক থেকে দুরে রাখতে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ, আশা করি চুড়ান্ত বিজয় আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বিকেল ৫ টায় এ খেলার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ও ইউএনও গনপতি রায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930