IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাম নবমীর মিছিলে ভারতের ৪ রাজ্যে সংঘর্ষ, নিহত ১

রাম নবমীর মিছিলে ভারতের ৪ রাজ্যে সংঘর্ষ, নিহত ১

ধূমকেতু নিউজ ডেস্ক : রাম নবমীর মিছিল ঘিরে উত্তেজনা বিরাজ করছে ভারতের চারটি রাজ্যে। এসব রাজ্য হলো গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ। এদিকে, গুজরাটে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা।

জানা গেছে, গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে ৭০ কিমি দূরে হিম্মতনগর এবং ১২৫ কিমি দূরে খামভাতে সংঘর্ষের ঘটনা ঘটে।

রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) আশিস ভাটিয়া বলেন, ‘রাম নবমী মিছিল যখন মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছিল, সে সময় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তারপরই সহিংসতার ঘটনা ঘটতে শুরু করে। তবে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।’ এসময় তিনি নিশ্চিত করেন, খামভাতে সংঘর্ষের জেরে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

এদিকে, রাম নবমীতে আমিষ খাওয়া নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দুই ছাত্র সংগঠনের সদস্যদের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাবেরি হোস্টেলের মেন্যুতে ভেজ এবং নন-ভেজ উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। তবে রোববার নন-ভেজ খাবার তৈরি ও খাওয়া বন্ধ করে দেয় এবিভিপি কর্মীরা। এই পরিস্থিতিতে এবিভিপি কর্মী ও বামপন্থী ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন আহত হন।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031