IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> টপ নিউজ >> প্রবাস >> রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলার আগে ইউক্রেনের সময় দরকার

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলার আগে ইউক্রেনের সময় দরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে বড়ধরনের পাল্টা হামলার শুরু করার আগে ইউক্রেনের আরও সময় প্রয়োজন। বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জেলেনস্কি বিবিসি’কে বলেন, যুক্তরাজ্য কিয়েভকে সাহায্য করার জন্য দূরপাল্লার কম পর্যক্ষেণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘স্টর্ম শ্যাডো’ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

ব্রিটেনের সিদ্ধান্তে দেশটি কিয়েভকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহকারী প্রথম দেশ হয়ে উঠবে। ব্রিটেন বাহিনীগুলোর একটি নতুন দলকে প্রশিক্ষণ দিচ্ছে এবং পশ্চিমা সরবরাহকৃত যুদ্ধাস্ত্র ও হার্ডওয়্যার মজুদ করছে। খবর এএফপি’র।

বিশ্লেষকরা বলছেন, পাল্টা হামলার সময় নিয়ে প্রশ্ন থেকে গেলেও এসব পদক্ষেপ রাশিয়ার দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করার মূল বিষয় হয়ে উঠবে।

বৃহস্পতিবার প্রকাশিত বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা মানসিকভাবে প্রস্তুত। তবে তিনি বলেন, আমাদের যা আছে তা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং সফল হতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক মানুষকে হারাবো। আমি মনে করি এটা অগ্রহণযোগ্য। তিনি বলেন, তাই আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আরো একটু সময় দরকার।

তবে রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এক সাক্ষাতৎকারে জেলেনস্কিকে অসৎ অভিহিত করে বলেন, ইউক্রেনের পাল্টা হামলা পুরোদমে চলছে।

সূত্র: বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031