IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের হঠাৎ হামলার আশঙ্কা, উচ্চ সতর্কতায় পাক সেনাবাহিনী

ভারতের হঠাৎ হামলার আশঙ্কা, উচ্চ সতর্কতায় পাক সেনাবাহিনী

ধূমকেতু নিউজ ডেস্ক : চলমান কৃষক আন্দোলনসহ বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্বের মনোযোগ ঘুরিয়ে দিতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়াতে পারে ভারত।

দেশটির সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের খবরে বলা হয়, লাদাখ ও ডোকলামে ‘অপমানজনক পরাজয়ের’ পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপর ও পুলওয়ামা সীমান্তের অপর পাশে ভারত আরেকটি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

পাকিস্তানের একজন কর্মকর্তা ডনকে বলেছেন, চলমান কৃষক আন্দোলনসহ বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্বের মনোযোগ ঘুরিয়ে দিতে একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশনের’ পরিকল্পনা করছে ভারত।

তিনি বলেন, অভ্যন্তরীণ সমস্যা থেকে মনোযোগ সরিয়ে দিতে ভারত যেকোনো সময় পুলওয়ামার মতো নাটকের পুনরাবৃত্তি করতে পারে। তারা এলওসি ও কার্যকরী সীমান্ত বরাবর হামলা চালানোর পরিকল্পনা করছে।

ভারত ইতিমধ্যেই অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স বা আইএসপিআর।

বুধবার বিকালে জম্মু-কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করে দুই পাকিস্তানি সেনাকে হত্যা ও একজন বেসামরিক নারীকে আহত করেছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা।

গত বছরের ফেব্রুয়ারির শেষ দিকে পাকিস্তানি ভূখণ্ডে অভিযান চালানোর দাবি করে ভারতীয় সেনাবাহিনী। তবে ওই সময় পাকিস্তান বিমান বাহিনীর গুলিতে দুটি ভারতীয় বিমান ভূপাতিত হয়।

এছাড়া ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে তারা। পরে অভিনন্দনকে মুক্তি দেয় পাকিস্তান।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরর শেষ দিকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে কাশ্মীরের পাকিস্তান অংশে সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিতে অভিযান চালানোর দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930