IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> টপ নিউজ >> বিনোদন >> শিল্পা শেঠি ঘুমিয়ে পড়লে শ্যালিকাকে নিয়ে পার্টি করতেন রাজ!

শিল্পা শেঠি ঘুমিয়ে পড়লে শ্যালিকাকে নিয়ে পার্টি করতেন রাজ!

ধূমকেতু নিউজ ডেস্ক : পর্নোগ্রাফিকাণ্ডে বলিউডের সাড়াজাগানো অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে মুম্বাই পুলিশ। তবে স্বামীর পর্নোবাণিজ্যে এখনও শিল্পার সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি পুলিশ।

এদিকে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই নেটমাধ্যমে ঘুরপাক খাচ্ছে তার একাধিক পুরনো সাক্ষাৎকার।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানের একটি ভিডিও নতুন করে সামনে এসেছে। সেখানে রাজের বিলাসবহুল জীবন যাপন এবং তার রোজগার সম্পর্কে জানতে চান কপিল। সেখানে রাজের সঙ্গে ছিলেন তার স্ত্রী শিল্পা শেঠি ও শ্যালিকা শমিতা শেঠি। সেই একই সাক্ষাৎকারের অন্য একটি অংশ নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে।

ওই সাক্ষাৎকারে রাজকে বলতে দেখা যাচ্ছে, ঘরোয়া প্রকৃতির শিল্পাকে বিয়ে করে তিনি খুবই লাভবান হয়েছেন। রাজ বলছেন, শিল্পা ৭টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ৯টার মধ্যে বই পড়ে ঘুমোতে চলে যান। আমার যখন পার্টি করতে ইচ্ছা করে তখন আমি শমিতাকে ফোন করে পার্টি করতে চলে যাই।

তবে রাজের এই উত্তর শুনে হেসে ফেলেছিলেন তার পাশে বসে থাকা স্ত্রী ও শ্যালিকা। এরপরই রাজ বলে ওঠেন, এই জন্যই আপাতত শমিতাকে বিয়ের জন্য খুব একটা জোর করছি না।

কিন্তু নিজের শ্যালিকার সম্পর্কে এমন মন্তব্যে নেটদুনিয়ায় নিন্দার ঝড় বইছে।

সম্প্রতি অভিনেত্রী গহনা বশিষ্ঠ দাবি করেছিলেন, রাজ তার নতুন অ্যাপে শ্যালিকা শমিতাকে দিয়ে অভিনয় করানোর কথা ভেবেছিলেন। এ বিষয়ে যদিও শিল্পা বা শমিতা কোনো মন্তব্য করেননি।

পর্নো ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করতেন রাজ কুন্দ্রা। গত ১৯ জুলাই পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে শিল্পার ধনকুবের স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ২৭ জুলাই পর্যন্ত রাজ কুন্দ্রাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রাকে নির্দোষ দাবি করেছেন বলিউড তারকা শিল্পা শেঠি। সূত্র: হিন্দুস্তান টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031