IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যু
Home >> টেক ওয়ার্ল্ড >> টিকটকের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার!

টিকটকের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার!

ধূমকেতু নিউজ ডেস্ক : টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে বলেছে যে, চীনের মালিকানাধীন টিকটক অ্যাপ স্থানীয় আইন অনুসায়ী তাদের কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, টিকটক অ্যাপে অশ্লীলতা এবং অনৈতিকতা ছড়ানোর সাথে জড়িত সব অ্যাকাউন্টকে ব্লক করে দেয়া হবে।

এর আগে পাকিস্তানের টেলিযোগযোগ কর্তৃপক্ষ ৯ অক্টোবর অনৈতিক ও “অশালীন” বিষয়বস্তু প্রচার এর অভিযোগের কারণে টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছিল।

টিকটক কয়েকটি দেশে বাধার মুখোমুখি হয়েছে এবং ভারতে টিকিটকের বিশাল বাজার ছিল। বেইজিংয়ের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জুনের শেষদিকে নয়াদিল্লির কর্তৃপক্ষ চীনা মালিকানাধীন পরিষেবাগুলো নিষিদ্ধ করে দেয়।

টিকটক পাকিস্তানে প্রায় ৪৩ মিলিয়ন ইনস্টল করা হয়েছে। গবেষণা সংস্থা সেন্সর টওয়ারের মতে, এটি দেশটিকে একটি বৃহত্তম বাজারে পরিণত করেছে।

টিকটকের একজন মুখপাত্র ৎবিবৃতিতে বলেছেন, পাকিস্তানে টিকটক অ্যাপটি পুনরায় চালু হয়েছে এবং আমরা নিরাপদ পরিবেশে পাকিস্তানি সংস্কৃতি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমরা আমদের কার্যক্রম চালিয়ে যাব।

টিকটক আসার অনেক আগে থেকেই পাকিস্তান তাদের ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ নেয়া শুরু করেছিল। ইসলামবিরোধী একটি শর্ট ফিল্ম পোস্ট হওয়ার পরে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তানে ইউটিউব নিষিদ্ধ ছিল।

পাকিস্তানে ২০১৬ সালে ইন্টারনেটে বিষয়বস্তু নিয়ন্ত্রণের জন্য একটি বিতর্কিত সাইবার সিকিউরিটি আইন করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930