IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> প্রবাস >> লিড নিউজ >> শ্রীলঙ্কায় ২৬ মন্ত্রীর পদত্যাগ

শ্রীলঙ্কায় ২৬ মন্ত্রীর পদত্যাগ

ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলঙ্কায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট মোকাবেলায় রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্য পদত্যাগ করেছেন।

রোববার রাতে এক বিশেষ বৈঠকে তারা এ পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, সব মন্ত্রী পদত্যাগ পত্র জমা দিয়েছেন যাতে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন।

খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটের কারণে সৃষ্ট জনরোষের মধ্যে পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের তিন জনও রয়েছেন। তারা হলেন- রাজাপাকসের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও তাদের পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল।

এর আগে, রোববার কারফিউ অমান্য করে হাজার হাজার লোক ২০১৯ সালে ক্ষমতায় আসা রাজাপাকসে পরিবারের পদত্যাগের দাবি করে। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার এ সদস্যরা পদত্যাগ করলেন। সূত্র- বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news