IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> প্রবাস >> ভারতে ফের সংঘবদ্ধ ধর্ষণ, মাথায় গভীর ক্ষত নিয়ে হাসপাতালে তরুণী

ভারতে ফের সংঘবদ্ধ ধর্ষণ, মাথায় গভীর ক্ষত নিয়ে হাসপাতালে তরুণী


ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশের হাথরসে সংঘবদ্ধ ধর্ষণে দলিত সম্প্রদায়ের তরুণীর মৃত্যুতে ক্ষোভের মধ্যে এবার হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে চার ব্যক্তির হাতে ধর্ষণের শিকার হয়েছেন ২৫ বছর বয়সী এক তরুণী। পুলিশ বলছে, শুধু ধর্ষণ নয় ওই চার ব্যক্তির হাতে নির্মম নির্যাতনে মাথায় গভীর ক্ষত নিয়ে তরুণী এখন হাসপাতালে ভর্তি।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত চার ধর্ষকের বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে। অপরাধ সংগঠনের কয়েক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতরা করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার (এসিপি) করণ গোয়েল ফোনে এনডিটিভিকে বলেছেন, গুরুগ্রামের ডিএলএফ ফেজ-২ তে তরুণীকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজন ডেলিভারিম্যান।

তিনি আরও বলেন, গুরুগ্রামের সিকান্দারপুর মেট্রো স্টেশনে শনিবার রাতে ওই তরুণীর সঙ্গে দেখা হয় অভিযুক্ত এক তরুণের। এরপর সে তাকে একটি রিয়ালটর অফিসে নিয়ে। সেখানেই তরুণী ধর্ষণের শিকার হন।

রিয়ালটর অফিসে আগে থেকেই হাজির ছিলেন অপর তিন অভিযুক্ত। তাদের মধ্যে একজন ওই রিয়ালটর অফিসের কর্মী। তার কাছে ভবনটির চাবি ছিল বলে জানিয়েছেন এসিপি করণ গোয়েল।

তরুণী যখন বাঁধা দেয় তখন অভিযুক্তরা তাকে প্রচণ্ডরকম মারধর করে। তার মাথা ভবনের দেয়ালে রেখে ধাক্কা দেয়া হয়। এসিপি বলেন, ‘মাথায় গভীর ক্ষত হওয়ায় তরুণীকে গুরুগ্রামের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরাধ শেষে ঘটনাস্থলে ত্যাগ করে অভিযুক্ত চার তরুণ। এরপর তরুণীর চিৎকার শুনে ভবনটির এক নিরাপত্তা প্রহরী খবরটি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে।

আরেক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অপরাধের খবর জানার কয়েক ঘণ্টা পর পুলিশ ওই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী তাদের নামে মামলাও দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031