IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজনীতি >> ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই নিয়মিত ভাতা পান সুফলভোগীরা’

দ্বীপপুর ইউনিয়নে সরকারের সুফলভোগীদের সাথে এমপির মতবিনিময়

‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই নিয়মিত ভাতা পান সুফলভোগীরা’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল ভাতাভোগী নিয়মিত ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। গরীব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্কসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা যেন অন্যের কাছে হাত পেতে না চলে সে ক্রানে বিভিন্ন ভাতা চালু করেছে। সরকারী সেই ভাতা পাওয়ার ফলে ওই সকল অসহায় ব্যক্তিদের সমাজ কিংবা পরিবারের বোঝা হয়ে থাকতে হচ্ছে না।

আওয়ামী লীগ সরকার অসহায়দের সম্মানিত করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও পাচ্ছেন সুবিধা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা দেশে সরকার গঠন করেছে তারা কেউ অসহায় মানুষের কথা চিন্তা করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বীর মুক্তিযোদ্ধাসহ অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের সামগ্রীক উন্নয়নের পাশাপাশি উন্নয়ন ঘটিয়েছেন অসহায় জনসাধারণের। কেউ যেন খাদ্য সমস্যায় পরিবার নিয়ে কষ্ট না পায় সে কারণে খাদ্যবান্ধব কর্মসূচী চালু করা হয়েছে।

মায়ের মোবাইলে মাতৃকালীন ভাতা প্রদান করা হচ্ছে। দেশবাসীর কল্যাণে কাজ করছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার মা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কোন একক গোষ্ঠী বা অঞ্চলের উন্নয়ন না আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। শুক্রবার বিকেলে দ্বীপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বীপপুর ইউনিয়নের সকল প্রকার সরকারি সুফলভোগীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক আরও বলেন, পর্যায়ক্রমে সুবিধাভোগীর তালিকা বৃদ্ধি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কাউকে না খেয়ে থাকতে হবে না। সকল ভাতা অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

দ্বীপপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিকাশ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মাস্টারের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোজাম্মেল হক।

আরও উপস্থিত ছিলেন, দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মকুল, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার সুফলভোগী উপস্থিত ছিলেন। সেই সাথে দ্বীপপুর ইউনিয়নে অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ সরকারের আমলে বাগমারার বিভিন্ন উন্নয়ন নিয়ে গান এবং গম্ভিরা প্রদর্শন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031