IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যু
Home >> রাজনীতি >> কেশরহাট পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগ বিএনপি প্রার্থীর

কেশরহাট পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগ বিএনপি প্রার্থীর

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : চলতি মাসের ৩০ তারিখ রাজশাহীর কেশরহাট পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রভাষক খুশবর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই নির্বাচনে প্রচারণায় বাধা এবং স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন নির্বাচনী বিধি ভেঙ্গে কেশরহাটে প্রচারণা এবং নৌকার প্রার্থীকে সাথে নিয়ে মসজিদ উদ্বোধন এবং শীতবস্ত্র বিতরণ করেন। সেইসাথে নৌকার হয়ে ভোট চান তিনি। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেন প্রার্থী প্রভাষক খুশবর রহমান।

প্রার্থীর হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি উল্লেখ করেন নির্বাচন চলাকালীন সময়ে কোন সংসদ সদস্য নির্বাচনী এলাকায় প্রবেশ করতে পারবেন না। তিনি কোনভাবেই দলীয় ব্যক্তি তথা কারো হয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবেনা। কিন্তু এমপি আয়েন উদ্দিন নির্বাচনী আইন ও আচরণ বিধি ভঙ্গ করে দলীয় প্রার্থীকে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। যা নির্বচানী আচরণ বিধির চরম লংঘন হয়েছে। এ নিয়ে এ মাসের ১৭ তারিখ সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রাজশাহী ও রিটার্নিং অফিসার কেশরহাট পৌরসভা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করলেও এর কোন প্রকার ব্যবস্থা নেন নি তিনি ।

আরো উল্লেখ করা হয়, ১৭ জানুয়ারী দুপুর ১২টায় সংসদ সদস্য আয়েন উদ্দিন সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসা চত্বরে অনুষ্ঠানে মোহনপুর মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং দলীয় প্রার্থী শহিদুজ্জামান শহিদকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান। সেইসাথে সেখানে শহিদের পক্ষে ৫০০ কম্বল ও চাদর বিতরণ করেন। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় তিনি নির্বাচনী প্রচারণা করবেন বলে ঘোষণা দেন। যাহা সম্পূর্ণভাবে তিনি নির্বাচনী আচরণ বিধি লংঘন করেছেন। এরজন্য সংসদ সদস্যর শাস্তির দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

এছাড়া সংসদ সদস্য যেন আর নির্বাচনী প্রচারণায় না নামে, ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং ভোটার যাতে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারেন তার ব্যবস্থা, বিএনপি’র পোলিং এজেন্টরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারেন তার ব্যবস্থা, সেইসাথে আচরণ বিধি লংঘনের জন্য সরকার দলীয় প্রার্থীর প্রার্থীতা বাতিল করার দাবী জানানো হয়। সেইসাথে কেন্দ্রেই ফলাফল ঘোষনা এবং হেলমেট বাহিণীকে নির্মুল করার দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

কামরুজ্জামান হেনার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু।

সম্মেলন পরিচালনা করেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ত কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন। এছাড়া কেশরহাট সাবেক মেয়র আলাউদ্দিন আলো, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, মোহনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক মাহবুব অর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, ধুরইল ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, কেশরহাট পৌর সদস্য সচিব নিজামুল হক, কেশরহাট পৌর যুবদলের আহ্বায়ক শাহীন আলা, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহারিয়ার আলম বিপুলসহ মোহপুর উপজেলা ও কেশরহাট পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930