IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
Home >> লাইফস্টাইল >> করোনাভাইরাস: যে কারণে বাদুড়কে দায়ী করা যায় না

করোনাভাইরাস: যে কারণে বাদুড়কে দায়ী করা যায় না

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস বাদুড় অথবা অন্য কোনো প্রাণী থেকেই মানুষের শরীরে এসেছে এমনটিই বলছে অনেকে। তবে এখন প্রশ্ন হলো– মহামারী এ ভাইরাসের কারণে কি কোনো প্রাণী দায়ী।

বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সেই তত্ত্বের তালাশ নিয়েছেন বিবিসির পরিবেশবিষয়ক প্রতিবেদক হেলেন ব্রিগস।

ফ্রেঞ্চ রিসার্চ ইন্সটিটিউট সিরাডের জন্য ভাইরাস তালাশ করে বেড়ান ড. ম্যাথিউ বার্গারল। ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ের সহকর্মীদের সঙ্গে কাজ করতে গিয়ে বাদুড়ের নমুনা ও মল সংগ্রহের জন্য তাকেও গুহায় যেতে হয়।

এসব নমুনা ল্যাবে পৌঁছালে বিজ্ঞানীরা বাদুড়ের শরীরে থাকা ভাইরাসের জিন বিন্যাস বের করেন। এভাবে তারা কয়েক রকম করোনাভাইরাস খুঁজে পেয়েছেন, যার মধ্যে আছে সার্স ও সার্স-সিওভি-২।

বাদুড় শরীরে যত ধরনের ভাইরাস বহন করে, সেগুলোর বিবর্তন ও জেনেটিক রূপ নিয়ে গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন দেশে। ম্যাথিউ বার্গারলদের গবেষণাও তারই অংশ।

ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ের ড. এলিজাবেথ গোরি বলেন, ফসলের ক্ষেতে সার হিসেবে বাদুড়ের বিষ্ঠা সংগ্রহ করতে হয়। বাদুড়ের শরীরে কোন কোন পরজীবী আছে তা জানাটা দরকার। কারণ বাদুড় থেকে তা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে।

করোনাসহ অন্যান্য ভাইরাসের কারণে বাদুড় নিয়ে মানুষের মধ্যে বয় বেড়ে। তবে বাদুড় বিশেষজ্ঞরা ইতোমধ্যে একটি প্রচার শুরু করেছেন। তারা বলছেন- ‘বাদুড়কে দোষ দেবেন না’।

তাদের মতে, পৃথিবীতে যে প্রাণীগুলোকে মানুষ সবচেয়ে বেশি ভুল বোঝে এবং অবমূল্যায়ন করে, তার একটি হলো বাদুড়।

পুরা বিশ্বকে নাড়িয়ে দেয়া নতুন করোনাভাইরাসের আসল উৎপত্তিস্থল কোথায় তা এখনও জানা যায়নি। তবে বিজ্ঞানীদের একটি বড় অংশ একমত হয়েছেন। এই ভাইরাস মানুষের শরীরে পৌঁছেছে কোনো প্রাণীর মাধ্যমে, আর খুব সম্ভবত সেটি বাদুড়।

তবে সে জন্য বাদুড়কে দোষ দিতে রাজি নন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বণ্য প্রাণীর আবাসস্থলে মানুষের আনাগোনা বাড়াই সমস্যার মূল কারণ।

তথ্যসূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930