IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তার
Home >> কৃষি >> বদলগাছীতে রাতের আধারে তিন বিঘা জমির শশার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

বদলগাছীতে রাতের আধারে তিন বিঘা জমির শশার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে রাতের আধারে শশার ক্ষেতে হামলা চালিয়ে প্রায় তিন বিঘা জমির শশা গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। রোববার (২৭ মার্চ) ববার রাতে বদলগাছী উপজেলার মথরাপুর ইউনিয়নের জালালপুর রতপাড়া গ্রামের খলসাগাড়ী বিলের মাঠে এই ঘটনাটি ঘটে।

সরেজমিনে ২৮শে মার্চ সোমবার বিকেলে বদলগাছীর জালালপুর রতপাড়া গ্রামে গেলে ঘটনার সত্যতা মিলে। রাতের আধারে কে বা কাহারা শক্রতা মূলক এই কাজটি করছে বলে এলাকাবাসী ধারনা করছে। এতে করে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতির শিকার হয়েছে ঐ চাষীরা। সবে মাত্র সকল শশার জমিতে এসেছে ফুল । বাজারে ভালো দাম থাকায় প্রতি বছরই এই এলাকায় শশা চাষ করে এলাকার কৃষকরা।

স্থানীয়বাসিন্দা জাফর জানান, এলাকায় যারা শশা চাষের সাথে সম্পৃক্ত তারা বেশের ভাগই জমি বর্গা নিয়ে চাষ করে থাকে। শশা চাষ করতে বেশির ভাগ চাষী বিভিন্ন এনজিও থেকে ঝৃণ নিয়ে জমি চাষাবাদ করছে বলে জানান।

রতপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক বিপুল বলেন, সোমবার সকাল ৬টায় আমি আমার জমিতে গিয়ে দেখি আমার জমির শশার গাছ কাটা। সাথে সাথে আশেপাশের শশার ক্ষেতেও এমন দৃশ্য দেখতে পেয়ে গ্রামের সকলেকে জানাই। এত যতেœ গড়া শশার ক্ষেতের উপর এ কেমন শক্রতা মানুষের।

কৃষক কমল চন্দ্র কান্নাজড়ানো কন্ঠে বলেন, আমার প্রায় এক বিঘা জমিতে শাশা চাষাবাদ করে ছিলাম। এনজিও থেকে ঝৃণ নিয়ে শশা লাগিয়ে ছিলাম। আমার শশার গাছ গুলো থেকে শশা বিক্রি করে কিস্তির টাকা দিতে চেয়ে ছিলাম। এখন আমি কি করবো। আমার সাথে তো কারো শক্রতা নেই কেন আমার শশার গাছ কাটলো । নিজের সন্তানের মতো করে শশার গাছের যন্ত্র করেছি এখন আমার সংসার চালাবে কেমনে।

উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, যারা ফসলে সাথে এমন শক্রতা করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। তিল তিল করে গড়ে তোলা কৃষকের কষ্টের ফসল কোন ভাল মানুষ নষ্ট করতে পারেনা।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, এ ব্যপারে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930