IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
Home >> কৃষি >> নাটোরে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

নাটোরে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরের বিল অঞ্চলে গেলেই চোখে পড়ে দিগন্ত বিস্তৃত সোনালী আমন ধানের ক্ষেতে কৃষকদের কাস্তে চালানোর দৃশ্য। বছরের এই সময়ের জন্য কৃষকেরা অধির আগ্রহে অপেক্ষা করে। এবছরে সম্ভাবনা রয়েছে নাটোরে আমন ধানের বাম্পার ফলন হওয়ার। এরই মধ্যে শুরু হয়েছে অগ্রাহায়ন মাস। নতুন ধানের নতুন চালের পিঠা পুলি দিয়ে নবান্নের উৎসব করবে কৃষকেরা। তাই নাটোরের জমিগুলোতে আমন ধান কাটতে ব্যাস্ত তারা।

নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের ভেদরার বিলের কৃষক বাবর আলী, হাশেম, জিয়ারুল সহ অনেকেই জানান তারা যথাক্রমে ১৫ বিঘা, ১২ বিঘা ও ৮ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। তারা বিঘা প্রতি ৯ মণ করে ধান পেয়েছেন। এখান থেকে কিছু ধান বিক্রি করে তারা সার বীজের বকেয়া শোধ করবেন। অতিরিক্ত ধানে তাদের সারা বছরের চালের সংস্থান হয়। এই নতুন চালের পায়েস বা পিঠা পুলি করে তারা নবান্ন উৎসব পালন করে।

নাটোর জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ২০২১-২২ মওসুমে ৭২,৬৫৭ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু ৭৩ হাজার ৪৩৩ হেক্টর জমিতে আমন ধান বপন করা হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৭৭৬ হেক্টর বেশি জমিতে আমন ধান লাগানো হয়েছে। আর এ পর্যন্ত ১২ হাজার ৩৮৭ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে।

এখন পর্যন্ত ধানের উৎপাদন হয়েছে ৪২ হাজার ১৮৯ মেঃটন। গড় উৎপাদন হেক্টর প্রতি সাড়ে ৩ মেঃটন। যেখানে ২০২০-২১ মওসুমে ৬৭ হাজার ৭৮৫ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল কিন্তু ৭২ হাজার ৬৩০ হেক্টর জমিতে আমন ধানের চাষ অর্জিত হয়েছিল।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড. আব্দুল ওয়াদুদ জানান, নাটোরে এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমরা ইতোমধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন করেছি। এবার সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগের পরামর্শ দেয়া হয়েছে। তাই আমন ধানের রোগ বালাইও কম ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031