IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরা
Home >> কৃষি >> তানোরে কীটনাশক ব্যসায়ীর কাছে আলুবীজ কিনে নিঃস্ব কৃষক 

তানোরে কীটনাশক ব্যসায়ীর কাছে আলুবীজ কিনে নিঃস্ব কৃষক 

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এক কীটনাশক ব্যবসায়ীর কাছে থেকে ব্র্যাকের আলুবীজ ও রোপণ করে কৃষকেরা প্রতারিত হয়েছে। তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর মাঠে এই প্রতারণার ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় গত ২ ডিসেম্বর রোববার মোহর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। এদিকে ক্ষতিগ্রস্থ কৃষকেরা ক্ষতিপুরুণ আদায়সহ প্রতারক দুলালের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর গ্রামের কীটনাশক ব্যবসায়ী মেসার্স সোহান ট্রেডার্স থেকে প্রতি কেজি ৪৫ টাকা দরে ব্র্যাকের আলু বীজ (বি-গ্রেড) কিনে রোপণ করেন। কিন্তু ভেজাল ও নিম্নমাণের বীজের কারণে গাছ গজায়নি। এতে কৃষকেরা চরম বিপাকে পড়েছে। অথচ এখন পর্যন্ত প্রতি বিঘা আলু চাষে কৃষকের প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। ডিলার মুর্তজার যোগসাজশে মোহর গ্রামের মেসার্স সোহান ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী দুলাল মন্ডল অতিরিক্ত মুনাফার আশায় ব্র্যাকের আলু বীজ প্যাকেট রি-প্যাক করে বীজ আলু বলে খাবার আলু দিয়ে প্রতারণা করেছেন।

মোহর গ্রামের কৃষক আকতার হোসেন (৪৫) বলেন, তারা ডিলার মুর্তজার কথা বিশ্বাস করে দুলালের দোকান থেকে ৩৬ হাজার টাকার ব্র্যাকের বি-গ্রেড আলু বীজ কিনে রোপণ করেছেন। কিন্তু ভেজাল বীজের কারণে গাছ গজায়নি। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কৃষক আনারুল ও জব্বার বলেন, তারাও দুলালের দোকান থেকে আলু বীজ কিনে প্রতারিত হয়েছে।

তারা বলেন, দুলারের দোকানের আলু বীজ কিনে তাদের মতো আরো অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে মেসার্স সোহান ট্রেড্রার্সের স্বত্ত্বাধিকারী দুলাল বলেন, তিনি ব্র্যাকের রি-ট্রেলার। তিনি মোহনপুর উপজেলার ধুরইল বাজারের ব্র্যাকের বীজ ডিলার মুর্তজার দোকান থেকে এসব কিনে এনে বিক্রি করছেন, তায় এর দায় মুর্তজার।

তিনি বলেন, মঙ্গলবার কাশিমবাজার বসে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সমঝোতা করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ধুরইল বাজারের ব্র্যাকের বীজ ডিলার মুর্তজা বলেন, তার কাছে থেকে বীজ কিনে দুলাল রি-প্যাক করতে পারেন তাছাড়া তার ঘরে রাসায়নিক সারের সঙ্গে আলু বীজ রাখায় এমন সমস্যার সৃষ্টি হতে পারে। তিনি মোহনপুর উপজেলার ডিলার হয়ে তানোর উপজেলায় বিক্রি করেন কিভাবে জানতে চাইলে তিনি কোনো সদোত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে, সরেজমিন তদন্তপুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, কৃষকের কাছে থেকে অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি কৃষি কর্মকর্তার সাথে কথা বলে ব্যাসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031