IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> রায়গঞ্জে সরিষার বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে

রায়গঞ্জে সরিষার বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : অনুকূল আবহাওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জে সরিষার ব্যাপক চাষ হয়েছে। সরিষার ভালো ফলন হওয়ায় কৃষকের চোখে-মুখে দেখা গেছে হাসির ঝিলিক। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছী, সোনাখারা, ধামাইনগর, ঘুরকা, চান্দাইকোনা, নলকা, ব্রম্যগাছা ও পাঙ্গাসী সহ মোট ৯ টি ইউনিয়নে ৬ হাজার ৭ শত ৪৫ হেক্টোর আবাদী জমিতে এ বছর সরিষার চাষাবাদ বেশ ভালো হয়েছে। এ বছরে টার্গেট ছিল ৪ হাজার হেক্টোর এর বিপরীতে অর্জিত সরিষা চাষাবাদের চেয়ে লক্ষমাত্রা অর্জন করে ২ হাজার ৭ শত ৪৫ হেক্টোর। জমিতে চাষবাদ হওয়ায় কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। 

উপজেলার, সোনাখারা ইউনিয়নের রুপখাড়া গ্রামের মৃত হারান আলীর ছেলে আব্দুর রাজ্জাক জানান, চলতি মৌসুমে স্হানীয় কৃষি অফিস ও উপ-সহকারী অফিসারদের সহযোগিতায় ও তাদের পরামর্শে এ বছর সরিষার বাম্পার ফলন হওয়ায় ভিশন খুশি বলে জানান এই কৃষক। 

উপজেলার ব্রম্যগাছা গ্রামের আরেক কৃষক জানান, ভোজ্য তেলের বাড়তি দামের কথা মাথায় রেখে উপজেলা কৃষি অফিসের সারবিক পরামর্শ ও সহযোগিতাসহ প্রচার প্রচারনার ফলে আমাদের মতো কৃষকেরা সরিষা আবাদের আগ্রহ প্রকাশ করেন। রোববার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলের মাঠগুলো বড় বড় দানায় ভরে গেছে পুরো সরিষার মাঠ। ইতিমধ্যেই সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। 

এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের কৃষক আব্দুল আজিজ ফেকু জানান, এক বিঘা জমি বরগা নিয়ে স্হানীয় এক কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে উন্নত জাতের সরিষার চাষ করেছেন। এখন পর্যন্ত জমিতে কোনও সমস্যা দেখা যায় নি। বরং বড় বড় সরিষার সিম ও সুন্দর দানা আর বেশ স্বাস্হ্যবান দেখা যাচ্ছে। দু’একদিনের মধ্যেই সরিষা ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন তিনি। এবারের সরিষার বাম্পার ফলন দেখে আগামীতেও সরিষার চাষ আরও বাড়বে বলে মনে করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031