IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি‘বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটকবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধ
Home >> কৃষি >> আত্রাইয়ে মাঠভরা পাকা ধান, কৃষকের মুখে শ্রষ্টার নাম

আত্রাইয়ে মাঠভরা পাকা ধান, কৃষকের মুখে শ্রষ্টার নাম

আমন ধান

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন মাঠে বোরো ধান পাকতে শুরু করেছে। অনেক স্থানে আগাম জাতের বোরো ধান কাটাও শুরু হয়ে গেছে। মাঠভরা ধান, ধানের ভারে ন্যুয়ে পড়েছে শীষ। অধিকাংশ মাঠগুলোতে ধান পাকতে শুরু করেছে। ধানের সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে মাঠের পর মাঠ। এ যেন এক মনোরম দৃশ্য। তারপরও কৃষকদের মুখে মুখে এখন শুধু আল্লাহ-বিল্লাহ। যেন যে কোন প্রকার প্রতিকূলতা থেকে হেফাজত করে মহান শ্রষ্টা এ আবাদ ঘরে তোলার সুযোগ করে দেন।

জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী, পাঁচুপুর ও বিশা ইউনিয়ে সর্বাধিক পরিমান জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এবারে বোরো মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের বোরোচাষে কোন সমস্যায় পড়তে হয়নি। বিশেষ করে বীজতলা থেকে ধান রোপন ও পরিচর্যা সব মিলিয়ে মাঠে মাঠে কৃষকের ধান এখন দর্শনীয় হয়ে উঠেছে। অনেক মাঠে ধান পাকতে শুরু করেছে। আগাম জাতের বোরো ধান কোন কোন স্থানে কাটতেও শুরু করেছে। তারপরও অধিকাংশ মাঠগুলোতে ধানের শীষের সাথে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। মাঠের পর মাঠ সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে। আসন্ন ঈদুল ফিতরের পর থেকেই পুরোদমে শুরু হবে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তাই সব কৃষকদের মুখে মুখে এখন আল্লাহর নাম। তারা শুধু আল্লাহ-বিল্লাহ করছেন যাতে করে কোন দুর্যোগ এসে তাদের স্বপ্ন চুরমার করে না দেয়।

উপজেলার চৌথল গ্রামের আবু বক্কর ও আলতাফ হোসেন বলেন, এবারে আমাদের মাঠে বোরো ধানের ব্যাপক চাষ হয়েছে। এর প্রায় সবগুলোতেই জিরাসাইল ধানের আবাদ করা হয়েছে। মাঠের সব ধানই পাকতে শুরু করেছে। ঈদের পর থেকেই পুরোদমে কাটা মাড়াই শুরু হবে। এ সময় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা তিনি যেন যে কোন প্রকার দুর্যোগের কবল থেকে আমাদের আবাদকে রক্ষা করেন।

উপজেলা কৃষি অফিসার তাপস চন্দ্র রায় বলেন, বোরো চাষের শুরু থেকেই ভাল মানের বীজ, জমির উর্বরতা বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করেছি। বর্তমানে কিছু কিছু এলাকাতে ধান কাটা শুরুও হয়েছে। এগুলো জমিতে ফলনও বাম্পার হচ্ছে। তারপরও যেসব জমির ধান ৮০ ভাগ পেকে গেছে ওই সব জমির ধান দ্রুত কেটে নিতে আমরা কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930