IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিবাগমারায় পৃথক মামলায় ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা, কারাগারে প্রেরণগণহারে মানুষ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলকান ধরে তওবা করলেন শ্যালিকা ও শ্বশুর! অবশেষে মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমাচিত্রনায়িকা পপির মা আর নেইবদলগাছীতে ভিডব্লিউবির ১৯০০ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাকম্বোডিয়া থেকে বাংলাদেশিসহ ৮৭টি দেশের ৫২ হাজার বিদেশি বহিষ্কারমাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলনসিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভাপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকপুঠিয়ায় হাত ধোয়া দিবস পালিতবাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানাফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীবাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
Home >> কৃষি >> তানোরে আমের বাম্পার ফলনের সম্ভাবনা

তানোরে আমের বাম্পার ফলনের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে চলতি মৌসুমে আম ও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে আম ও লিচু চাষিদের মাঝে অনেকটা স্বস্তি এসেছে। গত বছরের লোকসানের বোঝা মাথায় নিয়ে এবার একটু লাভের আসায় বাগানে বাগানে আম ও লিচু ফলের যত্নে রাতদিন ব্যস্ততার মধ্যে সময় পার করছেন বাগান মালিকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় প্রায় সাড়ে ৪’শ হেক্টর জমিতে আম চাষ হয়েছে।

এখন পর্যন্ত আমের চেহারা ভালো আছে। কীটনাশক কম ব্যবহার ও নানা বিষয়ে আম বাগান মালিক ও চাষীদের মধ্যে পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর আমে তেমন রোগবালাই নেই।

উপজেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে, আম বাগানের ডালে ডালে উঁকি দিয়ে বেড়ে উঠছে আম। পাশাপাশি থেমে নেই রসালো ফল লিচুর সমারোহ। আম বাগানের সাথে উঁকিঝুঁকি দিয়ে লিচুরও বাম্পার ফলনের সম্ভাবনা। আর অল্প কিছু দিনের মধ্যে আম ও লিচু পাক ধরে মৌ মৌ গন্ধে সুভাষ ছড়াতে শুরু করবে গ্রাম অঞ্চল জুড়ে।

জানা গেছে, গত’বছরের ন্যায় এবার আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি আম ও লিচু গাছে ভালো ভাবে আম ও লিচু ধরেছে। আম ও লিচু চাষিরা আসা করছেন, গত বছরের চেয়ে এবার অনেক বেশি আম ও লিচু গাছে ফল এসেছে। অবাহাওয়াও অনুকূলে রয়েছে। যদি কোন দূ্র্যোগ না হয় তাহলে আম ও লিচু চাষিরা অনেক ভালো লাভবান হবেন।

তানোর পৌর এলাকার বেশকিছু গ্রামের আম ও লিচু চাষিদের সাথে কথা বলে জানা গেছে, গত বছর আম ও লিচু গাছে মুকুল আসলেও তা ধরে রাখতে পারেননি চাষিরা। তাই এবার গাছে মুকুল আসার প্রথম দিক থেকেই বাগানে বাগানে ভিটামিন স্প্রে, গাছের গোড়ায় সার, পানি সেচ দিয়ে পরিচর্যা করে আসছেন আম ও লিচু চাষিরা। এতে করে আগাম পরিচর্যা করায় আম ও লিচুর পুষ্টি বাড়ার সাথে গাছের গোড়াও শক্ত হয়।

এবার আম চাষিরা আশা করছেন আকাশের আবাহাওয়া ভালো থাকলে আম ও লিচু গাছে অনেক আম ও লিচু পাওয়া যাবে বলে জানান, আম ও লিচু চাষিরা।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, আকাশের অবাহাওয়া এখন পর্যন্ত আম ও লিচু চাষিদের অনূকূলে রয়েছে। চাষিরা নিজ নিজ আম ও লিচু বাগানের পরিচর্যা করছেন। এ বছর প্রচুর পরিমানে আম ও লিচু গাছে ফল এসেছে, যদি কোন বড় ধরনের দুর্যোগ না হয় তাহলে আম ও লিচুর ক্ষতি হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930