IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণহারে মানুষ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলকান ধরে তওবা করলেন শ্যালিকা ও শ্বশুর! অবশেষে মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমাচিত্রনায়িকা পপির মা আর নেইবদলগাছীতে ভিডব্লিউবির ১৯০০ কেজি চাল জব্দ, ১১ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাকম্বোডিয়া থেকে বাংলাদেশিসহ ৮৭টি দেশের ৫২ হাজার বিদেশি বহিষ্কারমাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলনসিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভাপ্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকপুঠিয়ায় হাত ধোয়া দিবস পালিতবাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানাফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীবাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণনিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদানসাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
Home >> কৃষি >> তানোরে বৃষ্টির পানিতে কৃষকের স্বস্তি

আমন রোপণে হিড়িক

তানোরে বৃষ্টির পানিতে কৃষকের স্বস্তি

চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বোরো ধান উত্তোলনের পর পরই আষাঢ়ের পানিতে হয়ে যায় কৃষকের আমন ধান চাষ। তবে এবার ভরপুর বৃষ্টির মাস আষাঢ় পার হয়ে গেলেও সঠিক সময়ে বৃষ্টির দেখা না পাওয়ায় অনেকটা বিলম্বনা হয়ে গেলো কৃষকের আমন ধান চাষ করার সময়। তবুও কৃষকরা চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে ছিলো কখন আল্লাহর রহমতের বৃষ্টির পানি হবে। আর কৃষকরা আমন ধান চাষের জন্য কোমর বেধে নামবে জমিতে।

কৃষকের সেই বহুদিনের আকাঙ্খা এবার পুরোন করেছেন মহান আল্লাহ তায়ালা। আষাঢ়ের শেষ দিকে কাঙ্ক্ষিত বৃষ্টির পানির ঢ়লে মাঠজুড়ে থইথই করছে পানি। কৃষকরাও ব্যাপক স্বস্তিতে দলবেঁধে নেমে পড়েছে আমন ধান চাষের জন্য হাল চাষ করতে। তানোর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, দীর্ঘদিন পরে আকাশের বৃষ্টিতে আমন ধান চাষের জন্য ভোর থেকে কৃষকরা জমিতে ট্রাকটার ও গরুর লাঙ্গল দিয়ে হালচাষ করে জমি প্রস্তুত করতে ব্যবস্ত সময় পার করছে।

কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, আষাঢ় মাসে আমন ধান চাষের জন্য ডিপ বা মটরের পানির তেমন প্রয়োজন হয়না। আকাশের বৃষ্টিতেই হয়ে যায় আমন ধান চাষ। ফলে অন্য আবাদের চাইতে তুলনামূলক ভাবে আমন ধান চাষের জন্য কৃষকের খরচও খুব কম হয়ে থাকে। এতে করে কৃষকরা আমন ধান চাষের জন্য বেশি ঝুঁকি নিয়ে থাকেন।

তানোর পৌর এলাকার চাপড়া গ্রামের কৃষক বাসির উদ্দিন বলেন, অন্য আবাদের চাইতে রুপা আমন ধান চাষে খরচ খুব কম হয়। রোপা আমন ধান চাষ আকাশের বৃষ্টির পানিতে বেশিরভাগ হয়ে থাকে। কিন্তু এবছর বৃষ্টির মাস আষাঢ় পার হয়ে গেলেও সময়মত বৃষ্টির পানি না হওয়ায় আমন ধান চাষ করতে অনেক বিড়ম্বনা হয়ে গেছে। তবে আল্লাহর রহমতে দীর্ঘ প্রতিক্ষার পরে আকাশের বৃষ্টির পানির দেখা মিলেছে। কৃষকেরাও জোরেশোরে মাজা বেঁধে জমি চাষ করতে ঝুঁকে পড়েছেন। আশা করা যাচ্ছে সপ্তাহের মধ্যে সব জমি রোপণ করা শেষ হয়ে যাবে কৃষকের। তবে এবার ডিএপি সার ও পটাশ সার সহজে পাওয়া যাচ্ছেনা। আবার বেশি দাম দিলেই মিলছে পটাশ সার ও ডিএপি সার। অনেকে পটাশ সার ছাড়াই আমন ধান রোপণ করছেন বলে জানান তিনি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২হাজার ৩০০ হেক্টর জমি।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, আমনের এই একটি আবাদ কৃষকের অল্প খরচে বেশি লাভবান হয়ে থাকেন। যদি কোন দূর্যোগ বালা মসিবত না হয় তাহলে আমনের ফলনও খুব ভালো হয়। আর কৃষকের আমন ধান চাষে কোন রোগ বালাই না হয় সেজন্যেও প্রতিনিয়ত কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে তদারকি করা হচ্ছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930