IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> কৃষি >> টপ নিউজ >> দুর্গাপুরে মাদ্রাসার আঙ্গিনায় সবজি চাষ- পরিচর্যায় মাদ্রাসার শিক্ষার্থীরা

দুর্গাপুরে মাদ্রাসার আঙ্গিনায় সবজি চাষ- পরিচর্যায় মাদ্রাসার শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : চমৎকার ভাবে মাদ্রাসার পুরো আঙ্গিনা জুড়ে করা হয়েছে দেশীয় প্রজাতির সকল ধরনের সবজির চাষ। মাদ্রাসার মুল ফটক থেকে দুই ধারে সারিবদ্ধভাবে ব্যাগিং পদ্ধতিতে করা হয়েছে আদারও চাষ। ফসলের যেন ব্যাঘাত না ঘটে সেজন্য তারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে পুরো বাগানটি। বাগানে রয়েছে লেবু, কাঁচা মরিচ, ঢেড়শ, পেঁপে, পুইশাক, বেগুন, ডাটা, পেয়ারা, লাল শাক, কলমি শাক, আঁখ গাছ সহ বিভিন্ন সবজির গাছ।

শিক্ষকদের নির্দেশে ছাত্র-ছাত্রীরা নিজ হাতে বাগান পরিচর্যা করে থাকেন। ইতোমধ্যে মাদ্রাসার বাগানের গাছে ফলন আসতে শুরু করেছে। বাগানের এসব ফল, সবজি দেখে ছাত্র-ছাত্রীরা উচ্ছ্বসিত। অভিভাবকসহ দর্শনার্থীদের নজর কাড়ছে এ পুষ্টি বাগানটিতে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬নং, মাড়িয়া ইউনিয়নের জয় কৃষ্ণপুর (মোহাম্মাদীয়া) গ্রামের মাদ্রাসায়ে মোহাম্মাদীয়া মাদ্রাসার সবজি বাগানের এমন সুন্দর দৃশ্য। জানা যায়, দুর্গাপুর উপজেলা কৃষি অফিসারের দিক নির্দেশনায় মাদ্রাসার অধ্যক্ষ মো: আরশাদ আলীর তত্বাবধানে গত এপ্রিলের শুরুতে এ পুষ্টি বাগানটি স্থাপন করা হয়।
সবজির এবাগানে একদিকে যেমন শিক্ষার্থীরা প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ পাচ্ছে, তেমনি অন্যদিকে নিজেদের উৎপাদিত বিষ মুক্ত সবজি খেয়ে তারা স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারবে। মাদ্রাসা কতৃপক্ষের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং দায়িত্ববোধ তৈরিতে সাহায্য করবে। সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্যাগিং পদ্ধতির মাধ্যমে প্রায় ৫০০ ব্যাগে আদার চাষ করা হয়েছে।

মাদ্রাসার দক্ষিণ আঙ্গিনায় নানান ধরনের সবজি চাষ করা হয়েছে। মাদ্রাসার শিক্ষকদের পরামর্শে শিক্ষার্থীরা বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। অনেক গাছে ফলনও এসেছে। দেখে মনে হচ্ছে যেন এ এক ব্যতিক্রম উদ্যোগ। মাদ্রাসার অধ্যক্ষ আরশাদ আলী বলেন, কয়েকমাস আগে প্রথমে আমরা কোন কোন জায়গায় সবজি চাষ করা হবে, তার একটি সঠিক পরিকল্পনা তৈরী করি। এরপর মাদ্রাসা কতৃপক্ষের সিদ্ধান্তে পুষ্টি বাগান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তারা সবজি বাগানে এসে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকেন।

এছাড়া মাদ্রাসার বাচ্চারা নিজের হাতে গাছ লাগানো এবং পরিচর্যা করা শিখছে। অনেক মানুষ আমাদের সবজি বাগান দেখে উৎসাহী। দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী জানান, বিষমুক্ত সবজি চাষের মাধ্যমে সুস্থ এবং পরিবেশ-বান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব তারই একটি উদাহরণ মাদ্রাসার আঙ্গিনায় গড়ে তোলা বাগানটি। আমরা সেখানে নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করছি।

এই বাগানের উৎপাদন হয়তো সীমিত হবে। তবে এর বার্তা সুদূর প্রসারী। তিনি বলেন, আমাদের অনেকের বাসা বাড়িতে অনাবাদি জমি পতিত অবস্থায় থাকে, ব্যবহার হয় না। আমি আশাবাদী মাদ্রাসার বাগানটি দেখলে অনেকে আঙ্গিনায় সবজি চাষে উৎসাহী হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930