ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় আল্লাহর রহমতের বৃষ্টির পানি ও বিদ্যুৎচালিত মটর এবং শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে অবশেষে চলতি ধান কাটা শুরু করেছেন উপজেলার কৃষকেরা।
এই মূহূর্তে ধান কাটা আবার কিছু জমিতে পানি দেয়াও হচ্ছে। দশ থেকে পনেরো দিন পরেই শুরু হয়ে যাবে পুরোদমে চলতি মৌসুমের ধান কাটা।গতকাল শনিবার সকালের দিকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ধান কাটার চিত্র।
এদিকে উজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাটকান্দা, ভ্রাহ্মণবাড়িয়া, নিজামগাতী, ডাঙ্গারপাড়া, শ্রীদাসগাতী, হাটপাঙ্গাসী, গ্রামপাঙ্গাসী, বোয়ালিয়ারচরসহ অধিকাংশ এলাকার বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, এ বছর পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ধানের চাষাবাদ করতে খরচ অনেক কম হয়েছে।
তাছাড়া গত বছরের মত এবারও বাম্পার ফলন হবে বলে মনে করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।


