IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> মৌসুমের প্রথম শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

মৌসুমের প্রথম শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় চলতি মৌসুমের শুরুতে মাঝারি দমকা হওয়ার সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে করে আম, লিচু ও পেয়াজসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। তবে কাঁচা বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।

এদিকে কি পরিমান ফসলের ক্ষতি হয়েছে তা মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। রোববার (৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে মাঝারি দমকা হওয়ার সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়ে চলে সাড়ে চারটা পর্যস্ত।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে চলতি বছর আম ও লিচু বাগান গুলোতে ব্যপক মুকুল দেখা দেয়। তবে বৃষ্টিপাত না হওয়ায় বেশীরভাগ কুড়ি ঝড়ে যাচ্ছে। এদিকে চলতি মৌসুমের প্রথম বৃষ্টির সাথে শিলা পড়েছে। এতে করে বিভিন্ন ফল ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

পুঠিয়া সদর এলাকার পেয়াজ চাষি জামিরুল ইসলাম বলেন, গত বছর বাজার ভালো থাকায় এবার অনেকই পেয়াজ রোপন করেছেন। কৃষকরা ডেমনা ঘরে তুলতে পারলেও এখনো আলের পেয়াজ জমিতে আছে। পরিপক্ব হতে আরো একমাস লাগতে পারে। তবে আজকের শিলাবৃষ্টিতে পেয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি যারা আগাম জাতের বোরো ধান রোপন করেছেন তাদের জমিতে এখন কাঁচথোড়। ওই ধানেরও ফলন অনেক কম হবে।

আমজাদ হোসেন নামের একজন আম বাগান মালিক বলেন, বড় রকমের ঝড় না হলেও শিলার কারণে আম-লিচুর বেশীর ভাগ গুটি ঝড়ে গেছে। আবার গাছে থাকা গুটিতে শিলার আঘাতের দাগ পড়েছে। আবার এই দাগি গুটির বেশীর ভাগ দু’একদিনের মধ্যে ঝড়ে পড়বে। যার কারণে এবার চাষিদের অনেক লোকসান হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূইয়া বলেন, বর্ষার পর চলতি মৌসুমে এই এলাকায় প্রথম আশানুরুপ বৃষ্টিপাত হয়েছে। তবে ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি না হলেও শিলায় কিছুটা ক্ষতি হবে। তবে কি পরিমান ক্ষতি হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে মাঠ কর্মকর্তাদের তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031