IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> কুষ্টিয়ায় ধানের শীষ সাদা হয়ে চিটা হওয়ায় হতাশ কৃষকরা

কুষ্টিয়ায় ধানের শীষ সাদা হয়ে চিটা হওয়ায় হতাশ কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : আর ক’দিন পরেই সোনালী ফসল ধানে ভরে উঠবে কৃষকের গোলা। সে স্বপ্নের জাল বুনন নিয়ে যখন বিভোর কৃষকরা, ঠিক তখনই প্রকৃতির বৈরী আবহাওয়া হিটইনজুরির আঘাতে কৃষকের সে স্বপ্ন তছনছ হয়েছে। কুষ্টিয়ায় চলতি মৌসুমে বোরো ধান চাষ ভাল হলেও হিটইনজুরির কারণে ধাণের শীষ সাদা হয়ে চিটা হওয়ায় কৃষকরা হতাশ।

কুষ্টিয়ায় চলতি মৌসুমে ৩৩ হাজার ২৮০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে ৩৫ হাজার ১৩০ হেক্টর জমিতে। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজে ভরে রয়েছে ধাণ ক্ষেত। আর ক’দিন পরেই ধান কৃষকের গোলায় উঠার কথা। কিন্তু শেষ মূহূর্তে প্রকৃতির বৈরী আবহাওয়া হিটইনজুরির আঘাতে কৃষকের সে স্বপ্ন ভঙ্গ হয়েছে। ধানের শীষ সাদা হয়ে চিটায় পরিণত হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। লাভের পরিবর্তে বোরো ধান চাষের উৎপাদন খরচ নিয়ে দু:শ্চিন্তার যেন শেষ নেই। বিষ প্রয়োগেও কোন কাজে আসছে না বলে কৃষকদের অভিযোগ।

দৌলতপুরের চুয়ামল্লিকপাড়া গ্রামের বোরো ধানচাষী রানা হোসেন জানান, ৫ বিঘা জমিতে সে বোরাধান চাষ করেছে। ক্ষেতের ধানও ভাল হয়েছে। কিন্তু হঠাৎ করে ক্ষেতের ধানের শীষ সাদা হয়ে যাচ্ছে। বিষ প্রয়োগেও কোন সুফল আসছে না। শেষ মূহুর্তে ধানের এমন অবস্থা হওয়ায় দু:শ্চিন্তার শেষ নেই তার। এমন অবস্থা লাউবাড়িয়ার কৃষক আরিফুল ইসলামের। তার ৩ বিঘা ধান ক্ষেতের একই অবস্থা। বোরো ধান চাষে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সঠিক পরিচর্যার কথা জানিয়ে থাকেন কৃষি বিভাগ। হিটইনজুরিতে শেষ মূহূর্তে ধানের কিছুটা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম। কৃষকের স্বপ্ন পুরণের সাথে দেশের সাধারণ মানুষের খাদ্যের চাহিদা পুরণ হয়ে থাকে। কিন্তু প্রকৃতি কৃষকের সে স্বপ্নে আঘাত হানায় খাদ্য চাহিদা পুরণ সংকটে পড়বে। এমনটাই মনে এ অঞ্চলের কৃষকসহ সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031