IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> এমসিসি টেনিস ক্রিকেট টুণামেন্টে চ্যাম্পিয়ন কিংস ইলেভেন সিল্কসিটি

এমসিসি টেনিস ক্রিকেট টুণামেন্টে চ্যাম্পিয়ন কিংস ইলেভেন সিল্কসিটি

ধূমকেতু প্রতিবেদক : মাষ্টাস ক্রিকেট কার্নিভাল টেনিস ক্রিকেট টুর্ণামেন্টে নর্দান টাইটানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস ইলেভেন সিল্কসিটি। শনিবার দুপুরে মহিলা কমপ্লেক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে নর্দান টাইটানকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কিংস ইলেভেন সিল্কসিটি।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিংস ইলেভেনের অধিনায়ক রানা। নর্দান টাইটান ব্যাট করতে নেমে নিদ্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুমন ২৪ বলে ৪০ রান করেন। কিংস ইলেভেনের আকাশ ২ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন।

১২৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন ৪ উইকেট হারিয়ে ৯.১ ওভারে ১২৬ রান সংগ্রহ করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। কিংস ইলেভেনের পক্ষে শাহীন ২৩ বলে অপরাজিত ৭৮ রান করে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন।

উল্লেখ, সকালের প্রথম সেমিফাইনালে কিংস ইলেভেন সিল্কসিটি ৩৮ রানে পরাজিত করে রাজশাহী রাইডারকে। প্রথম সেমিফাইনালে ম্যান অফ দ্যা ম্যান নির্বাচিত হয় কিংস ইলেভেনের শাহীন। দ্বিতীয় সেমিফাইনালে নর্দান টাইটান ৭ উইকেটে পরাজিত করে পদ্মা ওয়ারিয়ার্সকে। এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন নর্দান টাইটানের টনি।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মহানগর পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ফাইটার রাজশাহীর ওনার তরিদ আল মাসুদ রনি, রাজশাহী বুলস্ ওনার হাসিনুল রহমান টিংকু ও চ্যাম্পিয়ন কিংস ইলেভেন সিল্কসিটির ওনার মঞ্জুর রহমান পিটার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31