IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> ‘আমরা জিতছি, একটু খুশি থাহেন’

‘আমরা জিতছি, একটু খুশি থাহেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষ বাঁশির পর স্কোর বাংলাদেশ ২ : নেপাল ০। অনেকদিন পর মাঠে ফিরে জয় পাওয়ায় খেলোয়াড়রা খুশি। দর্শকদের মধ্যেও আনন্দ। দীর্ঘ ৫ বছর পর নেপালকে হারাতে পারার স্বস্তি টিম ম্যানেজমেন্টের।

তবে কাতারের মতো একটি দলের বিপক্ষে ম্যাচ সামনে রেখে নেপালের সঙ্গে কেমন খেললো দল, সে অংকও করছেন ফুটবলবোদ্ধারা। প্রথমার্ধে বাংলাদেশের পারফরম্যান্স ভালো থাকলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দ্বিতীয়ার্ধে। কোচিং স্টাফ সে ভুলগুলো নিয়ে কাজ করছে।

মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। সোমবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ অনুশীলন সেরেছে জামাল ভূঁইয়ারা। প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের দায়িত্ব এখন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের হাতে। শেষ দিনের অনুশীলনে স্টুয়ার্ট প্রথম ম্যাচে হওয়া ভুলগুলো মনে করিয়ে দিয়েছেন।

কি ভুল ছিল প্রথম ম্যাচে? মোটাদাগেই লিখে দেয়া যায়, শুক্রবারের ম্যাচে অনেক মিস পাস হয়েছে। নিজেদের বল চলে গেছে নেপালের ফুটবলারদের কাছে। সোমবার অনুশীলনের পর এ নিয়ে কথা বলেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। হেসেহেসে বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। জিতলে মানুষ পজিটিভ কথা বলবে। আর হারলে পকপক করবে। তাই আমাদের আগামীকালের ম্যাচে জিততে হবে।’

মিস-পাস নিয়ে অধিনায়ক বলেছেন, ‘৮ মাস পর আমরা ফুটবল খেলছি। সুতরাং মিস-পাস তো হতেই পারে। আমরা জিতছি, একটু খুশি থাহেন (থাকেন)। উইন, তারপরও ক্রিটিসাইজ (জয়ের পরও সমালোচনা)! লুজ-ওকে, ফাইন (হারলে ঠিক আছে)। কিন্তু যে সময় আমরা জিততেছি এসময়ও ক্রিটিসাইজ (সমালোচনা)-এই মিস-পাস, এই ভুল!’

প্রথম ম্যাচ ২-০ গোলের ব্যবধানে জিতলেও দ্বিতীয় ম্যাচকে সহজে নিচ্ছেন না অধিনায়ক। তার কথা, ‘আমরা দ্বিতীয় ম্যাচকে সহজে নিতে পারি না। দ্বিতীয় ম্যাচে নেপাল আরও অ্যাটাক (আক্রমণ) করবে। স্টুয়ার্ট ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আমাদের বলেছেন। তবে দ্বিতীয় ম্যাচে নেপাল বেশি বেশি আক্রমণে উঠবে, তাই আমাদের প্রতি আক্রমণের সুযোগ থাকবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31