IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> ওয়েব সিরিজে অভিনয় করছেন সানিয়া মির্জা!

ওয়েব সিরিজে অভিনয় করছেন সানিয়া মির্জা!

ধূমকেতু নিউজ ডেস্ক : টেনিসের র‌্যাকেট ছেড়ে দিয়ে এবার কি পুরোপুরি অভিনেত্রী হয়ে যাচ্ছেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা! সিনে দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে ভারতীয় টেনিসের এক নম্বর তারকার। রুপালি পর্দায় পা রাখতে চলেছেন তিনি!

যদিও বড় পর্দায় নয়, ছোট পর্দায় অভিষেক হতে চলেছে সানিয়ার। নিউজ এইটিন সূত্রে জানা গেছে, টিবি বা যক্ষা রোগের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর জন্য ‘এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন ভারতীয় এই টেনিস তারকা।

ওয়েব সিরিজে অভিনয় নিয়ে সানিয়া মির্জা বলছেন, ‘আমাদের দেশে (ভারতে) ৩০ বছরের নিচে যাদের বয়স, তাদের প্রায় অর্ধেকই টিবি রোগে আক্রান্ত। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং রোগ সম্পর্কে চিন্তাধারা বদলাতেই আসছে এই ওয়েব সিরিজ।’

সদ্য বিবাহিত দম্পতি ভিকি এবং মেঘার জীবনের নানান সমস্যা এবং টানাপোড়েন এই ওয়েব সিরিজের মূল বিষয়বস্তু। করোনার কারণে লকডাউন এর ফলে তাদের জীবনেও নানা সমস্যা সামনে এসেছে। করোনার সঙ্গে যক্ষা রোগে আক্রান্তদের অবস্থা আরও খারাপ হয়। পাঁচটি পর্বে দেখানো হবে এই ওয়েব সিরিজ। দম্পতির চরিত্রে অভিনয় করছেন সৈয়দ রাজা আহমেদ ও প্রিয়া চৌহান।

সানিয়া মির্জা বলেন, ‘প্রতিটি সময়ই কেউ না কেউ টিবি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। করোনা মহামারির মধ্যে এই ঝুঁকিটা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে টিবি রোগ নিরাময়ে লড়াই করাটাও বেশ কঠিন। এই বিষয়টাই আমাকে এই ভূমিকায় অভিনয় করতে উদ্বুদ্ধ করেছে। আমার বিশ্বাস, এই চরিত্রে আমার উপস্থিতি টিবি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বড় এবং ইতিবাচক একটি ভূমিকা রাখবে।’

নভেম্বরের শেষ সপ্তাহে এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি নিষেধের সোশ্যাল মিডিয়া পেজে পাঁচ পর্বের এই ওয়েব সিরিজ প্রচার করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31