IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> এপ্রিলেই শ্রীলঙ্কা যাচ্ছে টাইগাররা!

এপ্রিলেই শ্রীলঙ্কা যাচ্ছে টাইগাররা!

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার ভেতরে দেশে ও বাইরে পাঁচ পাঁচটি সিরিজ স্থগিত হয়েছে বাংলাদেশের। এর মধ্যে শ্রীলঙ্কা সফর বাতিলই ছিল সবচেয়ে আলোচিত। ওই সফর নিয়ে কত নাটকই না হয়েছে!

এ বছর জুলাইতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল টাইগারদের। তারপর অক্টোবরে সূচি করার কথাবার্তাও হয়েছে। আনুষ্ঠানিক না হলেও সে সফরের অনানুষ্ঠানিক প্রস্ততি ঠিকই শুরু হয়ে গিয়েছিল। হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচের রায়ান কুকসহ বিদেশি কোচিং স্টাফদের প্রায় সবাই করোনার ঝুঁকি উপক্ষো করে ছুটে এসেছিলেন ঢাকায়। কিন্তু লঙ্কানদের কঠোরতার কারণে বিসিবি শ্রীলঙ্কা সফরে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে।

বলার অপেক্ষা রাখে না, লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় শুরু থেকে শেষ পর্যন্ত সফরকারিদের ওপর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবোধকতা চাপিয়েই রেখেছিল। বিসিবি সেটাকে কমিয়ে ৭ দিন করার প্রস্তাব দিলেও তারা নিজ অবস্থান থেকে একচুলও সরেনি। আর তাই শেষ পর্যন্ত সফর বাতিল হয়ে যায়। বিসিবি ও লঙ্কান ক্রিকেট বোর্ডের ভেতরে রফা হয়, পরে সুবিধাজনক সময়ে ওই সিরিজে আয়োজনের।

আশার খবর, সেই স্থগিত সিরিজ আবার আয়োজনের সম্ভাবনা আছে। সব কিছু ঠিক থাকলে ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। হাওয়া থেকে পাওয়া খবর নয়। খোদ বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন এ তথ্য।

আজ (সোমবার) বিকেলে বিসিবিতে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে বিসিবি সিইও শ্রীলঙ্কা সফর নিয়ে বলেন, ‘সিরিজের ব্যাপারে শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে কথা হচ্ছে আমাদের। লঙ্কান বোর্ড থেকেই এ প্রস্তাব এসেছে।’

নিজামউদ্দিন চৌধুরী যোগ করেন, ‘আমাদের মধ্যে আলোচনা চলছিল, কিন্তু সিরিজটি হয়নি। অবশেষে আমরা ঐক্যমতে পৌছেঁছি যে, আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের কমিটমেন্ট রয়েছে, সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলব। তার সঙ্গে যদি অন্য কিছু যুক্ত হয় আমাদের এফটিপিতে, ওই জায়গাটা পাওয়া যায়, আমরা সেভাবেই কাজ করে নিব।’

বিসিবি সিইও আরও বলেন, ‘এটা এই মুহূর্তে এপ্রিলকে টার্গেট করে করা হচ্ছে। এই সময় একটা ফাঁকা জায়গা আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য। সেভাবেই আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘অন্তত দুটি হবে। এর সাথে আর ওয়ানডে বা টি-টোয়েন্টি যোগ হবে কি না, তা নির্ভর করবে সময়ের ওপর। দুই দলের পরবর্তীতে কোন সফর বা সিরিজ না থাকলে হবে, না হয় হবে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31