IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> আসছেন না ভেট্টোরি, নিজ দেশেই কাজ করবেন সাকিবদের সঙ্গে!

আসছেন না ভেট্টোরি, নিজ দেশেই কাজ করবেন সাকিবদের সঙ্গে!

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ১০ জানুয়ারি (রোববার) থেকে শুরু বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি। সেলক্ষ্যে এরই মধ্যে দলের ফিজিও জুলিয়ান ক্যালেফেতো ও ট্রেনার নিকোলাস ট্রেভরলি দেশে চলে এসেছেন। দুই প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গো, রায়ান কুক এবং ক্যারিবিয়ান ওটিস গিবসন আসবেন শুক্রবার (৮ জানুয়ারি)।

ব্যাটিং কোচ নিয়োগের কাজও চলছে জোরেশেরে। সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইসের সঙ্গে আরেক দক্ষিণ আফ্রিকানের কথাও শোনা যাচ্ছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, খুব শীঘ্রই ব্যাটিং কোচ নিয়োগের কাজও শেষ হয়ে যাবে। মানে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেয়া হবে।

তিনি কে? নেইল ম্যাকেঞ্জির জায়গায় কে হচ্ছেন পরবর্তী ব্যাটিং কোচ? প্রশ্ন শুনে আকরাম খানের জবাব, ‘আমরা অবস্থানগত কারণে নাম উল্লেখ করতে চাই না। কারণ যাদের সঙ্গে কথা হচ্ছে, তারা কোথাও না কোথাও এখন কাজ করছেন। তাই তাদের ব্যক্তিগত বিষয়টি মাথায় রেখেই নাম প্রকাশ করছি না আমরা।’

জাতীয় দল পরিচর্যা ও পরিচালনার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান নতুন ও সম্ভাব্য ব্যাটিং কোচের নাম প্রকাশ না করলেও, তাদের দুজনার একজন ইংলিশ আর অন্যজন দক্ষিণ আফ্রিকান বলে জানিয়েছেন।

এদিকে ব্যাটিং কোচও যদি চূড়ান্ত হয়ে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে স্পিন বোলিং কোচ ছাড়া বাকি সব স্পেশালিস্ট কোচই দলের সঙ্গে কাজ করবেন।

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, ‘তাহলে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির কী হবে? তিনি কি আসবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময় কি তার সার্ভিস পাবে টিম বাংলাদেশ? করোনার ভেতরে নিউজিল্যান্ড ছেড়ে ভেট্টোরি বাংলাদেশে আসবেন?’

এসব প্রশ্নের উত্তর হলো, নাহ! এখন আর আসছেন না ড্যানিয়েল ভেট্টোরি। ক্রিকেট অপস চেয়ারম্যান আকরাম খান আজ (শনিবার) রাতে জাগো নিউজকে জানিয়েছেন, ‘ড্যানিয়েল ভেট্টোরি আপাতত আসছেন না। আমরা তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হয়তো পাব না। তবে টিম বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে ভেট্টোরির সার্ভিস মিলবে।’

আকরাম খানের এমন মন্তব্যই বলে দিচ্ছে আপাতত বাংলাদেশে আসছেন না ভেট্টোরি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী মার্চে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের কথা রয়েছে। সে সিরিজেই সাকিব আল হাসান, তাইজুল ইসলামদের সঙ্গে কাজ করবেন ড্যানিয়েল ভেট্টোরি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31