IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> মুজিববর্ষ উপলক্ষ্যে তেরখাদিয়া প্রিমিয়ার লীগের উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষ্যে তেরখাদিয়া প্রিমিয়ার লীগের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রথমবারের মতো পর্দা উঠলো তেরখাদিয়া প্রিমিয়ার লীগ-২০২১ এর। শুক্রবার সন্ধ্যায় মহানগরীর ডাবতলা মোড় সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে তেরখাদিয়া প্রগতি সংঘের আয়োজিত এই প্রিমিয়ার লীগের উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ১৪নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনারের সভাপতিত্ব এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লীগের উদ্বোধন উপলক্ষ্যে ফানুস উড়ানো, আতশবাজি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনে চাঞ্চলতা ফিরে এসেছে। নানা টুর্নামেন্ট আয়োজন মুখর খেলারমাঠগুলো। এই অবস্থা ধরে রেখে রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই।

মেয়র আরো বলেন, রাজশাহীকে অনন্য একটি শহরে পরিণত করতে কাজ করে যাচ্ছি। নগরের ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় মহল্লায়ও উন্নয়ন করা হচ্ছে। তেরখাদিয়া থেকে সিটি হাট পর্যন্ত সড়কটি ফোরলেনে উন্নীত করা হবে। এই সড়কেও দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করা হবে। রাজশাহীকে দিনে দেখতে এক রকম এবং রাতে দেখতে আরেক রকম লাগবে- সেভাবেই গড়ে তোলা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম, ১৪নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান বাবু, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত কাদির কুমকুম ও রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।

উল্লেখ্য, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের সার্বিক সহযোগিতায় আয়োজিত তেরখাদিয়া প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী ৮টি দল হলো, বসুমতি ওয়ারিয়রর্স, তেরখাদিয়া প্রগতি সংঘ, সিটি গার্ডেন দল, তেরখাদিয়া ক্রিকেট গার্ডেন, স্বপ্ন ছোঁয়া, তেরখাদিয়া রাইডার্স, টিম পদ্মা ও উৎসব দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31