IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবার
Home >> খেলা >> টপ নিউজ >> সাকিব ফিরতেই জয়ের ধারায় কলকাতা নাইট রাইডার্স

সাকিব ফিরতেই জয়ের ধারায় কলকাতা নাইট রাইডার্স

ধূমকেতু নিউজ ডেস্ক : আগের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে পরাজয়ের পর সমালোচনার ঝড় উঠেছিল কেকেআর ম্যানেজমেন্টের বিরুদ্ধে। খোদ কলকাতাতেই কেকেআর ভক্তরা প্রশ্ন তুলেছিলেন, কেন সাকিবকে বসিয়ে রাখা হচ্ছে?

শেষ পর্যন্ত আইপিএলের আরব আমিরাত পর্বে খেলার সুযোগ পেলেন সাকিব আল হাসান এবং তার প্রথম সুযোগেই জয়ের ধারায় ফিরে আসলো কলকাতা নাইট রাইডার্স।

সানরাইজার্স হায়দরাবাদের বিদায়ঘণ্টা নিশ্চিত করে কেকেআর জিতলো ৬ উইকেটের ব্যবধানে। এই জয়ের ফলে প্লে-অফে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকলো শাহরুখ খানের দল। ১৩ ম্যাচ শেষে কেকেআরের পয়েন্ট ১২। তারা রয়েছে চার নম্বর পজিশনে।

যদিও প্লে-অফ খেলতে হলে শেষ ম্যাচে অবশ্যই রাজস্থানকে হারাতে হবে তাদের। ১০ পয়েন্ট করে নিয়ে কেকেআরের পেছনে অবস্থান করছে পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কেকেআর বোলারদের কাছেই মূলতঃ নাকাল হতে হলো হায়দরাবাদকে। টস জিতে ব্যাট করতে নেমে কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৫ রান সংগ্রহ করে কেন উইলিয়ামসনের দল। সর্বোচ্চ ২৬ রান করেন উইলিয়ামসন। ২৫ রান করেন আবদুল সামাদ এবং ২১ রান করেন প্রিয়াম গর্গ।

সাকিব আল হাসান বোলিং এবং ফিল্ডিংয়ে বাজিমাত করেন। বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১ উইকেট। এছাড়া দুর্দান্ত এক ফিল্ডিংয়ে উইলিয়ামসনকে রানআউট করেন তিনি। ২ উইকেট করে নেন টিম সাউদি, শিভাম মাভি এবং বরুন চক্রবর্তি।

জবাব দিতে নেমে কলকাতার ওপেনার শুভমান গিলই ম্যাচ শেষ করে দেন। যদিও আরেক ওপেনার ভেঙ্কটেশ আয়ার এবং তিন নম্বরে ব্যাট করতে নামা রাহুল ত্রিপাথি খুব দ্রুত আউট হয়েছিলেন। শুভমান গিল ৫১ বলে করেন ৫৭ রান। কোনো ছক্কা নেই। তবে বাউন্ডারি মারেন ১০টি।

নিতিশ রানা করেন ৩৩ বলে ২৫ রান। দিনেশ কার্তক ১৮ রানে অপরাজিত থাকেন এবং মরগ্যান ২ রানে অপরাজিত থেকে, ২ বল এবং ৬ উইকেট হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সাকিবকে ব্যাট করতে নামতে হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31