IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> ধোনির এক পাগলা ভক্তের অদ্ভুত কাণ্ড

ধোনির এক পাগলা ভক্তের অদ্ভুত কাণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্সের পর আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলা দলও তারা।

সব মিলিয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস মানেই সবসময় প্রতিপক্ষের জন্য বড় একটি ত্রাসের নাম। সেই চেন্নাই সুপার কিংসের হলদে রঙটাই চলতি আইপিএলে কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে লিগ টেবিলে একেবারে তলানিতে তারা।

সর্বশেষ এমনটা হয়েছিল ২০১০ সালে। এক দশক আগে ধোনি নেতৃত্বাধীন হলুদ ব্রিগেড, যেবার প্রথম শিরোপা জিতল, সেবারও প্রথম সাত ম্যাচের মাত্র দুটিতে জয় এসেছিল। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে জ্বলে ওঠে চেন্নাই।

তেমনটাই কি তাহলে ঘটতে চলছে এবার! এমনটাই দৃঢ় বিশ্বাস তামিলনাড়ুর আরাঙ্গুরের বাসিন্দা গোপি কৃষ্ণান এবং তার গোটা পরিবারের। এবারও টুর্নামেন্টের দ্বিতীয় অংশে শুভ সূচনা করেছে ধোনির চেন্নাই। সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়েছে তারা মঙ্গলবার রাতে।

শুরুটা হতশ্রী হলেও দ্বিতীয় ধাপে ফের ঘুরে দাঁড়াবে ধোনি অ্যান্ড কোম্পানি, এমনটাই বিশ্বাস মহেন্দ্র ধোনির অন্ধ এবং পাগলা ভক্ত এই পরিবারের। এ কারণেই ধোনি এবং তার দলের সমর্থনে পুরো বাড়ি হলুদ রঙের চাদরে মুড়ে দিয়েছে তারা। একই সঙ্গে সেখানে শোভা পাচ্ছে চেন্নাইয়ের জার্সি পরা ধোনির একাধিক ছবি এবং প্রতিকৃতি।

নানা সময় ইন্টারনেটে ভাইরাল হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে ভালোবেসে তার ভক্তদের নানান কীর্তি। সে তালিকায় নতুন সংযোজন গোপি কৃষ্ণান এবং তার পরিবার। ভারতীয় জাতীয় দল থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন ধোনি। কিন্তু চেন্নাই জার্সিতে বাইশ গজে এখনও চলছে তার পাল্লা।

যদিও সেই ঔদ্ধত্য এবার ফ্যাকাশে; তাতে কি? ধোনি এবং চেন্নাই সুপার কিংসকে আঁকড়েই এখন বাঁচার রসদ খুঁজছে তামিলনাড়ুর এই ধোনিভক্ত এবং তার পরিবার। গোপি কৃষ্ণান তার বাড়ির নাম দিয়েছেন ‘হাউস অফ ধোনি ফ্যান’।

স্বভাবতই গোপি কৃষ্ণান এবং তার পরিবারের এই কীর্তিতে তোলপাড় ইন্টারনেট দুনিয়া। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সুপার ফ্যানের এই কীর্তি শেয়ারও করা হয়েছে।

মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লিগের অষ্টম ম্যাচে মাঠে নামে ধোনির চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ডেভিড ওয়ার্নারদের ২০ রানে হারিয়ে দ্বিতীয়াংশে শুভ সূচনা করেছে ধোনির দল।

উল্লেখ্য, আগের ম্যাচে বিরাট কোহলির আরসিবি’র বিরুদ্ধে হারের পর দলের খেলায় হতাশ ধোনি জানান, ‘জাহাজে অসংখ্য ছিদ্র আছে। একটা চাপা দেওয়ার চেষ্টা করলে অন্যটি দিয়ে জল বেরোচ্ছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31