IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘১২ সংস্থার চিঠিকে জাতিসংঘ হালকাভাবে নিতে পারবে না’

‘১২ সংস্থার চিঠিকে জাতিসংঘ হালকাভাবে নিতে পারবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : শান্তিরক্ষী মিশনে র‍্যাব সদস্যদের নিষিদ্ধ করতে ১২ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠিকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এই চিঠির প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। এ জন্য যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ছাড়াও ওইসব সংস্থার সাথে কার্যকর আলোচনার পরামর্শ দিচ্ছেন তারা। বলছেন, একসাথে ‌১২টি সংস্থার চিঠিকে জাতিসংঘ চাইলেও হালকাভাবে দেখতে পারবে না।

র‍্যাব ও এর সাবেক বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মাসখানেক আগে এ বাহিনীকে শান্তিরক্ষী মিশনে নিষিদ্ধের দাবি ছিল মানবাধিকার সংস্থাগুলোর। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে চিঠিটি। জাতিসংঘ মহাসচিবের মূখপাত্র শুক্রবার জানিয়েছেন, মানবাধিকার তাদের অগ্রাধিকার এবং চিঠিটিকেও গুরুত্ব দিয়ে দেখছে সংস্থাটি।

বিশ্বশান্তি রক্ষায় সেনা, নৌ, বিমান, পুলিশসহ প্রায় সাত হাজার সৈনিক কাজ করছে অত্যন্ত সফলতার সাথে। এদের কেউ কেউ কাজ করেছেন র‍্যাবেও। শান্তিরক্ষী মিশনে মোট খরচের প্রায় ৩০ ভাগই দেয় যুক্তরাষ্ট্র। সে কারণে এর নীতি ও সিদ্ধান্তগ্রহণে তাদের প্রভাব প্রবল।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান মনে করেন, একসাথে ‌১২টি সংস্থার চিঠিকে জাতিসংঘ চাইলেও হালকাভাবে দেখতে পারবে না। তিনি বলেন, এত বড় একটা নেটওয়ার্ককে তারা বাইপাস করতে পারবে না। এই বিষয়টিকে উদ্বেগজনক বলেও মনে করছেন তিনি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর মনে করেন, এ বিষয়ে জাতিসংঘ যদি এখনই কোনো ব্যবস্থা নাও নেয়, তবু বলা যায় এ নিয়ে তারা অবশ্যই অনুসন্ধান করবে। যুক্তরাষ্ট্রের যদি কোনো অবস্থান থাকে, তার সাথে যদি এ ধরনের বিষয় আলোচনায় আসে, তাহলে এটি আমাদের জন্য আশঙ্কাজনক। সাবেক এই রাষ্ট্রদূত বলছেন, যেসব কারণে সংস্থাগুলো র‍্যাবকে নিয়ে আপত্তি করছে, সেগুলো সমাধান করাই এখন সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত হতে পারে।

বিষয়টি সংশ্লিষ্টদের সাথে আলোচনার পাশাপাশি মানবাধিকার সংস্থাগুলোর এমন অবস্থানের কারণ খতিয়ে দেখার তাগিদ অধ্যাপক শাহাব এনাম খানেরও। তিনি বলছেন, দোষারোপের কূটনীতি বন্ধ করার পাশাপাশি আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে এই সংকট।

অবশ্য সরকার বলে আসছে, র‍্যাবের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ অতিরঞ্জিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31