IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ৭০ বছর ধরে লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছেন বৃদ্ধ

৭০ বছর ধরে লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছেন বৃদ্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : কোনওদিন দুর্ঘটনা ঘটাননি, তার গাড়ির ধাক্কায় কেউ আহত হননি, কখনও সম্পত্তির ক্ষতি হয়নি বলেও দাবি করেছেন। তবে চালকের বিধিবদ্ধ লাইসেন্স তার কাছে নেই। সত্যি পুলিশ কোনও ড্রাইভিং লাইসেন্স পায়নি তার কাছে থেকে। অথচ ভদ্রলোক ৭০ বছর ধরে গাড়ি চালাচ্ছেন! এমন আজব ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য পড়ে গেছে ইংল্যান্ডে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। যদিও পুলিশের ফেসবুক পোস্ট থেকেই জানা গেছে এই কাণ্ড।

নটিংহামের বুলওয়েলে নাকা চেকিং চলছিল ব্রিটিশ পুলিশের। এলাকার টেসকো এক্সট্রা বলে একটি জায়গায় গাড়ি থামানো হয় এক শক্তপোক্ত বৃদ্ধের। স্বভাবতই পুলিশ এরপর চালকের লাইসেন্স দেখতে চায়। উত্তরে চালক সোজাসাপটা জানান, তার জন্ম ১৯৩৮ সালে। ১২ বছর বয়স থেকে গাড়ি চালাচ্ছেন। আজ অবধি ড্রাইভিং লাইসেন্স করাননি। এবং এভাবেই চলছে। অর্থাৎ তার দাবি, গত ৭০ বছর ধরে তিনি চালকের লাইসেন্স ছাড়াই গাড়ি চালিয়ে আসছেন। পুলিশ তাকে কখনও আটকায়নি বলেও দাবি তার।

বৃদ্ধের এই বক্তব্যে তার উপর রেগে যাওয়ার বদলে কার্যত তাজ্জব বনে যায় ব্রিটিশ পুলিশ। ফেসবুক পোস্টে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দাবি করেছে, ড্রাইভিং লাইসেন্স না থাকলেও গত ৭০ বছরে সে একটিও দুর্ঘটনা ঘটাননি।

ফেসবুকে স্থানীয় পুলিশের পক্ষ থেকে লেখা হয়, “গত সন্ধ্যায় শেরউড ও ক্যারিংটনে রুটিন পেট্রলিংয়ে বেরিয়ে ছিল পুলিশের একটি গাড়ি। যাওয়ার পথে বুলওয়েলে এক ব্যক্তির গাড়ি থামানো হয়। এরপর যা ঘটে তা অবিশ্বাস্য। লাইসেন্স দেখতে চাইলে বৃদ্ধ বলে গত ৭০ বছর ধরে ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স ইত্যাদি প্রয়োজনীয় নথি ছাড়াই গাড়ি চালাচ্ছেন তিনি। তাকে কখনও আটকানো হয়নি। তিনি এভাবেই গাড়ি চালিয়ে আসছেন ১২ বছর বয়স থেকে। ওই ব্যক্তি আরও দাবি করেন, তিনি কখনও দুর্ঘটনা ঘটাননি।”

যদিও ওই পোস্টে একদম শেষে পুলিশ জানিয়েছে, ইদানিংকালে গাড়ির নম্বর প্লেট নিয়ে সমস্যা দেখা যাচ্ছে। অতএব, চালকরা নিজেদের কাছে গাড়ির কাগজপত্র রাখবেন। চেকিং কিন্তু চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31