IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> টপ নিউজ >> প্রবাস >> মার্কিন নির্বাচনের ফল কি আদালত পর্যন্ত গড়াবে?

মার্কিন নির্বাচনের ফল কি আদালত পর্যন্ত গড়াবে?

ধূমকেতু নিউজ ডেস্ক : এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল আদালত পর্যন্ত গড়ানোর সব ধরনের উপাদান রয়েছে। ভোটারদের মধ্যে অতি মেরুকরণ, মেইল ভোটের রেকর্ড ও নির্বাচনী লড়াই চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে তাতে হস্তক্ষেপ করতে সুপ্রিমকোর্টের কয়েকজন বিচারক প্রস্তুত বলে দেখা গেছে।

কোনো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে ন্যূনতম ব্যবধানের ফল একমাত্র উপাদান হতে পারে, যা দুই পক্ষকে আদালত প্রাঙ্গণে নিয়ে যাবে।

লসঅ্যাঞ্জেলেসে লয়োলা ল’ স্কুলে নির্বাচন আইন বিষয়ে শিক্ষকতা করেন জেসিকা লেভিনসন। তিনি বলেন, এটি যদি পেনসিলভানিয়া কিংবা ফ্লোরিডার ক্ষেত্রে ঘটে, তা হলে আমরা আইনি লড়াইয়ে প্রাণপণ ঝাঁপিয়ে পড়ব।

এ নির্বাচনী আইন বিশেষজ্ঞ বলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে বিতর্ক অস্বাভাবিক কিছু না। কিন্তু তা স্থানীয় ও রাজ্যজুড়ে প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই সীমিত থাকে।

মঙ্গলবারের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন তার ডেমোক্র্যাটদলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। চলতি বছরে করোনা মহামারীর কারণে মার্কিন নির্বাচনে কয়েকশ আইনি চ্যালেঞ্জ সামনে নিয়ে এসেছে।

যার মধ্যে মেইল ভোটে প্রত্যক্ষদর্শীর সই, মার্কিন মেইল পোস্টমার্ক ও ব্যালটের জন্য ড্রপ বক্স ব্যবহারের বিষয়টিও রয়েছে।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই আমরা আইনজীবীদের সঙ্গে বসবো।

বিশেষজ্ঞরা বলছেন, পেনসিলভানিয়া ও আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য মিনেসোটায় যদি হাড্ডাহাড্ডি লড়াই হয়, তা হলে মেইল ভোট নিয়ে আদালতের দুটি রুলিংয়ের কারণে নির্বাচনপরবর্তী আইনি লড়াইয়ের সম্ভাবনা বাড়বে।

গত ২৯ অক্টোবর ৮তম মার্কিন সার্কিট কোর্ট অব আপিলসের শুনানিতে বলা হয়, মিনেসোটায় মেইল ভোট গণনার সময়সীমা বাড়ানোর পরিকল্পনা অসাংবিধানিক। রাজ্যটির ডেমোক্র্যাটদলীয় সেক্রেটারি অব স্টেট স্টিভ সিমন এমন উদ্যোগ নিয়েছিলেন।

৩ নভেম্বরের পর গ্রহণ করা অনুপস্থিত ব্যালট আলাদা করতে মিনেসোটার কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

সিমন বলেন, কর্মকর্তারা মার্কিন সুপ্রিমকোর্টে আপিল করবেন না। কিন্তু ওই ব্যালট গণনা করা হবে কিনা; নিম্নআদালতে মামলার মাধ্যমে সেই সিদ্ধান্ত নেয়া হবে।

ইতিমধ্যে গত ২৮ অক্টোবর পেনসিলভানিয়ার শীর্ষ আদালতের একটি রুলিং অপরিবর্তিত রেখেছেন মার্কিন সুপ্রিমকোর্ট। তাতে নির্বাচনের দিন পোস্টমার্ক করা এবং তিন দিন পর গ্রহণ করা ব্যালট গণনা করতে কর্মকর্তাদের অনুমোদন দেয়া হয়েছে।

বিচারকরা বলছেন, রাজ্য আদালতের রুলিং পর্যালোচনা করে দেখার মতো যথেষ্ট সময় নেই। মিনেসোটা ও পেনসিলভানিয়ায় যখন ব্যালট আলাদা করা হবে, তখন তা সম্ভাব্য আইনি লড়াইয়েরই আভাস দিচ্ছে।

সুপ্রিমকোর্টে যদি নির্বাচনপরবর্তী আইনি লড়াইয়ের শুনানি হয়, তা হলে রক্ষণশীলরা ৬-৩ ব্যবধানে এগিয়ে থাকবে। গত ২৬ অক্টোবর অ্যামি কোনি ব্যারেটকে সুপ্রিমকোর্টের বিচারক হিসেবে মনোনয়ন দেন ট্রাম্প। দেশটির সর্বোচ্চ আদালতে তার মনোনীত বিচারকের সংখ্যা তিনজন।

সেপ্টেম্বরে ট্রাম্প বলেন, আমি চাচ্ছি– আমার মনোনীত মানুষটি যাতে সুপ্রিমকোর্টের বিচার হিসেবে নিয়োগ পান। কারণ নির্বাচনের ফল সুপ্রিমকোর্টেই নির্ধারিত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ৯ জন বিচারক আছেন।

নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের ফল যে কোনো একজনের জয়ী হওয়ার ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে, এমন একটি রাজ্যে যদি দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পান, তা হলে ফল নির্ধারণ সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়াবে।

ক্যাম্পেইন লিগ্যাল সেন্টারের জ্যেষ্ঠ পরিচালক আদাভ নোতি বলেন, প্রেসিডেন্টের কিছু বক্তব্য শুনে মনে হচ্ছে, তিনি ভাবছেন, কে নির্বাচনে বিজয়ী— সুপ্রিমকোর্টকে সেই সিদ্ধান্ত নিতে বলা হবে। কিন্তু এভাবে নির্বাচনী মামলা কাজ করে না।

গত ১৪০ বছরে মাত্র একবার প্রেসিডেন্ট নির্বাচনের ফল আদালতে নিষ্পত্তি হয়েছে। ২০০০ সালে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী আল-গোরকে পরাজিত করেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ফ্লোরিডায় ভোট পুর্নগণনাকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টের রায়ে তিনি হেরে যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930