IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> দেশের বাজারে কালার চেঞ্জিং স্মার্টফোন ভি২৩ ৫ জি

দেশের বাজারে কালার চেঞ্জিং স্মার্টফোন ভি২৩ ৫ জি

ধূমকেতু নিউজ ডেস্ক : স্মার্টফোনের ডিজাইনটিও স্মার্ট এখন হওয়া চাই। আগে দর্শনধারী, পরে গুনবিচারী। ওই চিন্তায় শুরুতেই উতরে যাচ্ছে ভিভো ভি২৩ ৫জি। হাতে নেওয়ার পর একে একে বেরিয়ে আসছে স্মার্টফোনটির নানা গুণ।

নতুন এই স্মার্টফোনটির বডি সূর্যরশ্মিতে গেলে দুটো রঙে পরিবর্তিত হতে থাকবে। সূর্যরশ্মিতে গেলে ৩ সেকেন্ডের মধ্যে নীলাভ সবুজ রঙ ধারণ করবে স্মার্টফোনটি। আর তার কিছুক্ষণ পর একই স্মার্টফোনে আসবে সুন্দর সোনালী রঙ।

গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বলছে, অসাধারণ এই ডিজাইনটি বাজারে আনতে দুই বছর ধরে গবেষণা করেছেন তাঁরা।

সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোনের । এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের সংগীত জগৎ ও নাট্যজগতের অনেক তারকারা।

ভি২৩ ৫জি স্মার্টফোনটির আরো এক চমক রয়েছে এর সেলফি ক্যামেরায়। ভিভো ভি২৩ ৫জি’তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা; যা বাজারে বর্তমানে থাকা সেলফি ক্যামেরাগুলোর মধ্যে সবচেয়ে বড়। এছাড়াও এই ফ্রন্ট ক্যামেরায় যুক্ত হয়েছে আই অটো ফোকাস প্রযুক্তি, যা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ভিভোর নিজস্ব উদ্ভাবন।

রিয়ারে রয়েছে ৬৪ মেগাপিক্সেল জি ডাব্লিউ১ সুপার- সেন্সিং ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।

স্মার্টফোনটির র‌্যাম ৮ জিবি ও রম ১২৮ জিবি। ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির সঙ্গে রয়েছে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি প্রসেসর।

৭ দশমিক ৩৯ মিলিমিটারের ¯স্লিম বডি ও ওয়ান পিস মেটাল ফ্ল্যাট ফ্রেম ডিজাইন মডেলটিকে দূর্দান্ত এলিগেন্ট লুক দিয়েছে।

ইন্ডাস্ট্রি লিডিং এই সেলফি স্মার্টফোন নিয়ে ইতিমধ্যেই তুমুল আলোচনা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে। প্রশংসা কুঁড়িয়েছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে। গ্লোবাল গণমাধ্যমগুলোর সূত্র অনুসাওে স্মার্টফোনটি মধ্যপ্রচ্যের দেশগুলোতেও উদ্বোধন করার পরিকল্পনা করছে ভিভো।

কালার চেঞ্জিং প্রযুক্তি থাকলেও সাধারণ অবস্থায় ভিভো ভি২৩ ৫জি মিলবে দুইটি রঙে। স্টারডাস্ট ব্ল্যাক এবং সানশাইন গোল্ড। স্মার্টফোনটি কিনতে খরচ পড়বে ৩৯,৯৯০ টাকা।

ভিভো ভি২৩ই’সম্পর্কে আরও বিস্তারিত জানতে : https://www.vivo.com/bd/products/v23e
বিস্তারিত জানতে : আহমেদ আল আমীন, ইনফো পাওয়ার, ০১৮৮৯৯৮২৯৭৫

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031