IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ব্যাটলগ্রাউন্ড’ ফ্লোরিডায় এগিয়ে ট্রাম্প

‘ব্যাটলগ্রাউন্ড’ ফ্লোরিডায় এগিয়ে ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। এরইমধ্যে ফলও আসা শুরু করেছে কোনো কোনো অঙ্গরাজ্যের। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ব্যাটলগ্রাউন্ড খ্যাত ফ্লোরিডা অঙ্গরাজ্যে।

অঙ্গরাজ্যটির মোট সম্ভাব্য ভোটের ৮৯ শতাংশ এরই মধ্যে গণনা হয়েছে। সেখানে ট্রাম্পের পক্ষে ৫০ শতাংশ ও বাইডেনের পক্ষে ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে।

এখন পর্যন্ত রাজ্যটিতে ভোট গণনায় এগিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন নির্বাচনে ফলাফলের বাঁক নির্ধারণী গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যটিতে ২৯টি ইলেকটোরাল ভোট শেষ পর্যন্ত কার দিকে যায় সেদিকে তাকিয়ে আছে বিশ্ব। খবর রয়টার্স, বিবিসি ও সিএনএন।

আরেক গুরুত্বপূর্ণ ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এখন পর্যন্ত মোট গৃহীত ভোটের ১৬ শতাংশের গণনা শেষ হয়েছে। এর মধ্যে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬৬ দশমিক ৩ শতাংশ ভোট। আর বাইডেন পেয়েছে ৩১ দশমিক ৫ শতাংশ ভোট। অঙ্গরাজ্যটিতে মোট ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে।

এছাড়া ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের মোট সম্ভাব্য ভোটের ৫ শতাংশ গণনা শেষ হয়েছে। দুই অঙ্গরাজ্যেই এখন পর্যন্ত ট্রাম্প থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ভারমন্টে গণনা হওয়া ভোটের ৬২ দশমিক ৫ শতাংশ বাইডেন ও ৩৪ দশমিক ৬ শতাংশ ট্রাম্প পেয়েছেন।

আর নিউ হ্যাম্পশায়ারের গণনা হওয়া ভোটের ৫৭ দশমিক ৯ শতাংশ বাইডেন ও ৪১ দশমিক ৩ শতাংশ ট্রাম্প পেয়েছেন। ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ারে যথাক্রমে ৩টি ও ৪টি করে ইলেকটোরাল ভোট রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজে জয় পেতে হবে একজন প্রার্থীকে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে যে আভাস পাওয়া গেছে তাতে কোন প্রার্থী জয়ী হবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত সবার চোখ দোদুল্যমান অঙ্গরাজ্যেগুলোর দিকে, যেখানে ইলেকটোরাল কলেজ ভোট বেশি।

ব্যাটলগ্রাউন্ড খ্যাত অঙ্গরাজ্যগুলো মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ-পেনসিলভানিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা।

গত নির্বাচনে পপুলার ভোটে হারলেও ইলেকটোরাল কলেজ ভোটে প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রেসিডেন্ট হতে হলে দোদুল্যমান অঙ্গরাজ্যে ভালো করতে হবে।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের নির্বাচনে ৯ কোটি ৬০ লাখের বেশি আমেরিকান ডাকযোগে আগাম ভোট দিয়েছেন। এর ফলে সব ভোট গণনা শেষ হতে দেরি হবে বলে ধারণা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31