IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> টপ নিউজ >> প্রবাস >> জর্জিয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কিশোরগঞ্জের চন্দন

জর্জিয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কিশোরগঞ্জের চন্দন

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের সন্তান শেখ মোজাহিদুর রহমান চন্দন। ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

গত ৯ জুন অনুষ্ঠিত দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তার বিরুদ্ধে কেউ নির্বাচনে অংশ নেননি। একই সঙ্গে সিনেট ডিস্টিক্ট্র আসন-৫-এ কোনো রিপাবলিকান প্রার্থীও ছিল না। ফলে শেখ মোজাহিদুর রহমান চন্দন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের সন্তান শেখ রহমান চন্দন ঢাকার কিশোরগঞ্জ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই।

তিনি ১৯৬০ সালের ১৫ নভেম্বর সরারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম শেখ নজিবুর রহমান মুক্তিযোদ্ধা এবং আগরতলা জয়বাংলা যুব শিবিরের সুপারভাইজার ছিলেন।

মোজাহিদুর রহমান চন্দন স্ত্রী এবং ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে আটলান্টা সিটির গোনেট কাউন্টিতে বসবাস করেন।

তিনি ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পড়াশোনা করার সময় বিভিন্ন কাজ ও রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

গত নির্বাচনে প্রথমবারের মতো সিনেটর নির্বাচিত হয়ে মায়ের স্নেহ আলিঙ্গনে আবদ্ধ হতে আমেরিকা থেকে উড়ে এসেছিলেন প্রিয় জন্মভূমি কিশোরগঞ্জের ছায়া সুনিবিড় গ্রাম সরারচরের পৈতৃক বাড়ি রহমান মঞ্জিলে।

ঘুরে বেড়ান দুরন্ত শৈশব-কৈশোরের হাজারও স্মৃতিবিজড়িত জন্মস্থান ছায়া সুনিবিড় ছবির মতো গ্রাম সরারচরের পাড়া-মহল্লায়।

শেখ মোজাহিদুর রহমান চন্দন দ্বিতীয়বারের মতো আমেরিকার নির্বাচনে সিনেটর নির্বাচিত হওয়ার খবরে মিষ্টিমুখ করে আনন্দ উল্লাস করেছেন কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930