IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪

বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচনের চিত্র যেন ক্ষণে ক্ষণেই পাল্টে যাচ্ছে। নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে তা নিয়ে আগ্রহের শেষ নেই। তবে এখন হয়তো এই চিত্র অনেকটাই স্পষ্ট হয়ে গেল।

বেশিরভাগ ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল হাতে এসেছে। এতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে ২১৪টি ভোট।

যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এই হিসাবে জয়ের খুব কাছাকাছিই আছেন জো বাইডেন।

শুধুমাত্র ইলেকটোরাল ভোটেই নয়, জনগণের ভোটেও এগিয়ে আছেন বাইডেন। এখন পর্যন্ত তিনি ৭ কোটি ১৮ লাখ ৮ হাজার ৩৭০টি ভোট পেয়েছেন। অপরদিকে ট্রাম্পকে ভোট দিয়েছেন ৬ কোটি ৮৪ লাখ ৭১ হাজার ২৫১ জন ভোটার।

এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের ভোটের ফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। জর্জিয়ায় ১৬ টি ইলেকটোরাল ভোটের মধ্যে বাইডেন পেয়েছেন ৪৯ শতাংশ ভোট এবং ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট। ওই অঙ্গরাজ্যে ৯৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।

নেভাডায় ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। অর্থাৎ ওই অঙ্গরাজ্যে বাইডেন এগিয়ে আছেন। সেখানে এখন পর্যন্ত ৭৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।

এদিকে, নর্থ ক্যারোলিনায় বাইডেন পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৫০ শতাংশের বেশি ভোট। ওই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এগিয়ে আছেন ট্রাম্প।

এছাড়া পেনসিলভানিয়াতেও এগিয়ে আছেন ট্রাম্প। সেখানে তিনি ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। আর ওই অঙ্গরাজ্যে বাইডেন পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।

এর আগে দোদুল্যমান উইসকনসিনের পর মিশিগানেও জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। উইসকনসিন অঙ্গরাজ্যের ১০টি ইলেকটোরাল কলেজের ভোট নিজের করে নেন জো বাইডেন। এখন পর্যন্ত হোয়াইট হাউসের খুব কাছাকাছি আছেন এই প্রেসিডেন্ট প্রার্থী।

টিটিএন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930