ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে পিকআপের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
নিহতরা হলেন, হাজীগঞ্জ বলাখাল এলাকার জিল্লুর রহমান (৪৬) ও তার শিশুপুত্র বায়জিদ (৮)।
শুক্রবার রাত সাড়ে ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ রাখে।
এ বিষয়ে নিহতের বড় ছেলে জুবায়ের বলেন, বলাখাল বাজারে আমার মালিকানাধীন মদিনা প্লাস্টিকের দোকান উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পাশের দোকানদারদের মিলাদের তবারক দিতে যাওয়ার পথে দ্রুতগতির একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজেদুল করিম জোয়ার্দার বলেন, দমকল বাহিনী ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, দুর্ঘটনার পর চালকসহ পিকআপটি আটক করা হয়েছে। লাশ দুইটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


