IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> রাশিয়ায় পেপ্যালের সার্ভিস বন্ধ

রাশিয়ায় পেপ্যালের সার্ভিস বন্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে দেশটিতে একের পর এক বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের দোকান ও সার্ভিস বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার এই তালিকায় যুক্ত হয়েছে স্প্যানিশ পোশাক ব্র্যান্ড ‘জারা’ এবং পেপ্যাল। সংস্থা দু’টি রাশিয়ায় তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে স্প্যানিশ পোশাক ব্র্যান্ড ‘জারা’ রাশিয়ায় তাদের ৫০২টি শো রুম আগামীকাল থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। দ্য গ্লোবাল ফ্যাশন বিজনেস-এর আটটি ফ্যাশন ব্র্যান্ডের সবগুলো স্টোর রাশিয়ায় বন্ধ করে দেবে বলে এর মালিক ঘোষণা দিয়েছেন। এই ব্র্যান্ডগুলো হচ্ছে- জারা, পুল অ্যান্ড বিয়ার, ম্যাসিমো দত্তি, বারশকা, স্ট্রাডিভারিয়াস, ওয়শো, জারা হোম এবং ইউটারকিউ।

এর আগে রাশিয়ায় ফোন এবং পণ্য চালান বন্ধ করে দেয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত এই জটিল পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করবে তারা।

বিক্রয় স্থগিত করার পাশাপাশি স্যামসাং বলেছে, তারা ইউক্রেনে মানবিক প্রচেষ্টাকে সমর্থন করবে। সে জন্য ভোক্তা ইলেকট্রনিক্স এবং কর্মীদের কাছ থেকে স্বেচ্ছাসেবী অনুদান সহ ৪.৫ মিলিয়ন পাউন্ড অর্থ দান করবে প্রতিষ্ঠানটি।

এছাড়াও মাইক্রোসফটও রাশিয়ায় তাদের পণ্য ও সেবা বিক্রি বন্ধ করে দিয়েছে। এর আগে একই সিদ্ধান্ত গ্রহণ করে অ্যাপল এবং ডেলসহ প্রধান প্রযুক্তি সংস্থাগুলি। ফরাসি বিলাসবহুল খুচরা বিক্রেতা এলভিএমএইচ, হার্মিস, কেরিং এবং চ্যানেল বলেছে যে, তারা তাদের রাশিয়ান স্টোর বন্ধ করবে। ডেনিশ বিয়ার জায়ান্ট কার্লসবার্গ রাশিয়ায় তাদের রপ্তানি এবং বিনিয়োগ বন্ধ করে দিয়েছে।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে ফেসবুক, গুগল এবং ইউটিউব রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়াকে তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন সীমাবদ্ধ করার ব্যবস্থা নিয়েছে।

এদিকে ইউক্রেনের সরকার রাশিয়ায় পেপ্যালকে নিজেদের সার্ভিস বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি যুদ্ধে ইউক্রেনের পক্ষে তহবিল গঠনে সহায়তার করার আবেদন জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031