IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> মার্কিন নির্বাচন : বিভিন্ন শহরে বিক্ষোভ, গ্রেফতার অনেক

মার্কিন নির্বাচন : বিভিন্ন শহরে বিক্ষোভ, গ্রেফতার অনেক

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের রাতে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধীরা। ব্যাপক সহিংসতার আশঙ্কায় অনেক শহরে ইতোমধ্যে ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।

পশ্চিমাঞ্চলীয় ওরিগন রাজ্যের পোর্টল্যান্ডে শেষ রাতে বিক্ষোভ স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, হাতুড়ি এবং রাইফেলও উদ্ধার করা হয়েছে।

পোর্টল্যান্ডের পুলিশ বলছে, পোর্টল্যান্ডের একটি এলাকায় বিক্ষোভ হয়েছে। সেখানে দাঙ্গা ঘোষণার পর পুলিশ অন্তত ১০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। অন্যদিকে, নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) বলছে, শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ থেকে প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েেছে।

পোর্টল্যান্ড পুলিশের একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, শহরের উপকণ্ঠে অনেক মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভের স্থানে দাঙ্গা ঘোষণা করা হয়েছে। আমরা সেখান থেকে ১০ জনকে গ্রেফতার করেছি।

আটলান্টা, ডেট্রোয়েট, নিউইয়র্ক, অকল্যান্ড, ওরিগন শহর ছাড়াও আরও বেশ কিছু অঙ্গরাজ্যে ভোট গণনার পক্ষের সমর্থকদের সঙ্গে বিপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা এবং শ্রমিক ইউনিয়নগুলোর তৃণমূল পর্যায়ের অন্তত ১৬৫টি সংস্থার একটি জোট দেশজুড়ে শতাধিক সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে। বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত এসব কর্মসূচি বাস্তবায়ন করার কথা জানিয়েছে এই জোট।

এদিকে, মিনিয়াপোলিস শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ অন্তত শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট গণনা বন্ধের যে আহ্বান জানিয়েছেন, তার বিরোধিতা করে বিক্ষোভ করেছেন এই বিক্ষোভকারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ফিলাডেলফিয়া, নিউইয়র্ক এবং শিকাগো শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। অন্যদিকে, ডেট্রোয়েট শহরে ট্রাম্পপন্থীরা একটি ভোটকেন্দ্রের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা ভোট কেন্দ্রের দরজা-জানালায় আঘাত করেন এবং ‘ভোট গণনা বন্ধ কর’ স্লোগান দেন। অ্যারিজোনার ফোনিক্স শহরে ভোট গণনাবিরোধীরা বিক্ষোভ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31