IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> টপ নিউজ >> প্রবাস >> হোয়াইট হাউসের সামনে ট্রাম্পের বিদায় অনুষ্ঠান!

হোয়াইট হাউসের সামনে ট্রাম্পের বিদায় অনুষ্ঠান!

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পেতে এখনও বিলম্বের আভাস পাওয়া যাচ্ছে। ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে বাইডেন এগিয়ে থাকলেও ২১৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বতায় টিকে আছেন ট্রাম্প।

এখনও ছয়টি রাজ্যের ফলাফল ঘোষণা বাকি থাকায় কোনো প্রার্থীর জয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়নি। কিন্তু বাইডেন সমর্থকদের আরও তর সইছে না।

উদযাপনে যোগ দিতে নির্বাচনের দিনে অনেকেই বহু দূর থেকে রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসে এসেছেন। ছোট ছোট দলে তারা নাচ ও গানের আসর জমিয়েছে। সেই সঙ্গে চলছে জয়ধ্বনি।

বাইডেন সমর্থকরা বলছে, এটা হল ‘গোয়িং অ্যাওয়ে পার্টি’ বা ট্রাম্পের বিদায় অনুষ্ঠান। মাঝে মধ্যেই চিৎকার করে কেউ বলছেন, ‘উই ওয়ান্ট হিম গন’।

তাদের হাতের ব্যানারে লেখা ‘রিমুভ ট্রাম্প’। তাদের বিশ্বাস তাদের নেতা বাইডেন এবার প্রেসিডেন্ট হবেন। খবর এএফপির।

কিছুদিন আগেই এই হোয়াইট হাউসের সামনের জায়গাটি ছিল ব্ল্যাক লাইভ ম্যাটারস-এর বিক্ষোভকারীদের দখলে।

চত্বরটির নাম ‘ব্লাক লাইভস ম্যাটার প্লাজা’ নামকরণ করেন ওয়াশিংটনের মেয়র। এরপর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার পর বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় ট্রাম্পের বিরোধিরা অবস্থান নিলে জায়গাটি আরও সুপরিচিত হয়ে ওঠে।

সেই স্থানে এখন আশায় বুক বেঁধে উৎসব। ফ্লোরিডা থেকে এসেছেন রাবি এস্তোয় (৪০) এবং তার বন্ধু কনসেত্তা লিয়ানজা (৩৪)। এস্তোয় বলেন, আমরা এসেছি শুধু আবেগ অনুভব করতে আর নিশ্চিত করতে যে আমাদের কণ্ঠস্বর শোনা হয়েছে।

মেরিল্যান্ডের ২৭ বছর বয়সী স্কুল কাউন্সিলর মালিক উইলিয়াম বলেন, আমি এখানে উদযাপন করতে এসেছি, আশা করছি প্রেসিডেন্ট এখান থেকে বের হয়ে যাবেন সেটিরই আগাম উদযাপন।

বর্ণবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া উইলিয়াম বলেন, আমি সত্যিই কোনো ভাবেই উদ্বিগ্ন নই, আমি করছি তিনি (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) হারতে যাচ্ছেন আর এটা হবে ঐতিহাসিক পরাজয়।

পুলিশও প্রচুর মোতায়েন করা হয়েছে। সংঘাতের আশঙ্কায় হোয়াইট হাউসের চারপাশ ঘিরে লাগানো হয়েছে অস্থায়ী নিরাপত্তা বেড়া। নিরাপত্তা কর্মীরা সতর্ক।

কোনো ঘটনা ঘটলে দ্রুত মোকাবেলা করার জন্য তৈরি তারা। তবে আপাতত দূর থেকে বাইডেন সমর্থকদের উল্লাস প্রত্যক্ষ করছেন পুলিশ সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930