ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ে সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ সকালে রাজশাহী গামী একটি ট্রাক যার নম্বর রংপুর ম -১১-০০১৫ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এত করে মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়।
গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।
থানা সূত্র জানা যায়, নিহতের বাড়ি রাজশাহী বাগমারা উপজেলার কোটগ্রামের আকরামের ছেলে মিজানুর রহমান মিজান (৩২)। ঘাতক ট্রাকের ড্রাইভার ঘটনা স্থলে ট্রাক রেখে পালিয়ে যায়। পরে মোহনপুর থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।


