IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই’

‘ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই’

ধূমকেতু প্রতিবেদক : নির্বাচনে কোনো ধরনের ভোট জালিয়াতির প্রমাণ আমাদের কাছে নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের কর্মকর্তা এলেন উইনট্রব।

শনিবার সকালে সিএনএনকে এলেন বলেন, দেশজুড়ে কেন্দ্রীয় ও স্থানীয় কর্মকর্তা এবং নির্বাচনী কর্মীরা কঠোর পরিশ্রম করছেন। নির্বাচন যেভাবে হয়েছে, তাতে খুবই নগণ্য অভিযোগ এসেছে। বাস্তবসম্মত ও অকাট্য প্রমাণ আছে এমন অভিযোগ খুবই কম।

তিনি বলেন, ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই। অবৈধ ভোট নেয়া হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। মুখে কিছু বলে দিলেই তো হল না।

এলেন আরও বলেন, দেশজুড়ে সাধারণ মানুষ, নিরপেক্ষ নির্বাচন বিশেষজ্ঞ পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। তারা দেখছেন নির্বাচন কীভাবে হয়েছে। তারা কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেননি।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় গণনা। ৪৫ রাজ্যে গণনা শেষে ইলেকটোরাল ভোটে যখন বাইডেন এগিয়ে যান. ঠিক সেই মুহূর্তে ভোট জালিয়াতির অভিযোগ করেন ট্রাম্প।

শনিবার এক টুইটবার্তায় তিনি বলেন, নির্বাচনী রাতে এসব রাজ্যে আমি বড় ব্যবধানে এগিয়ে ছিলাম। কিন্তু দিন যত যাচ্ছে, সেই ব্যবধান অলৌকিকভাবে নাই হয়ে যাচ্ছে। আইনি প্রক্রিয়া সামনে এগুলো সম্ভবত সেই ব্যবধান আবার ফিরে আসবে।

প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বিশ্বকে তাক লাগানো জয় পেতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভোটের ব্যবধান বাড়িয়ে ট্রাম্পের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছেন তিনি।

যদিও নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাজ করছে। নির্বাচনের চার দিন পরও বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে।

সার্বিক পরিস্থিতিতে চূড়ান্ত ফলাফল কখন আসবে, তা স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট গণনা হয়েছে ও ফল জানা গেছে তাতে জো বাইডেন অনেক এগিয়ে আছেন। বলতে গেলে তিনি জয়ের দুয়ারে পৌঁছে গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31