IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> নিজ দলের ‘অবাধ্যদের’ বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইমরান

নিজ দলের ‘অবাধ্যদের’ বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইমরান

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন।

আবেদনটি হলো, নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআইয়ের) ২০ জন ‘অবাধ্য’ সদস্যদের জাতীয় পরিষদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা।

এই অবাধ্য সদস্যরা পিটিআই থেকে টিকেট নিয়ে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হলেও, তারা ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ও সেটিতে ভোট দিয়েছে।

ইমরান খান সুপ্রিম কোর্টের কাছে পাকিস্তানের সংবিধানের ১৮৪(৩) অনুযায়ী এ আবেদন করেছেন।

ইমরান খান তার আবেদনে বলেছেন, যদি কোনো দলের কোনো সদস্য ওই দলের বিপক্ষে যেতে চান তাহলে তার আগে তাকে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। তারা যেহেতু এটি করেনি ফলে তাদের জাতীয় পরিষদ থেকে সারাজীবনের জন্য বহিস্কার করা হোক।

তাছাড়া অবাধ্য ও দলত্যাগী যে সকল সদস্য সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদের ভোটও গণনা বৈধ হবে না বলে জানিয়েছে ইমরান খান। ফলে তাদের ভোট বাতিল ঘোষণা করার আবেদন জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে ইমরান খান তার আবেদনে বলেছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি সাংবিধানিকভাবে ও নৈতিকভাবে জাতীয় পরিষদের কোনো দলত্যাগ করতে পারেন না।

ফলে তাদের ভোট দেওয়ার কোনো অধিকার নেই। তাদের ভোট গণনাও করা যাবে না।

ইমরান খান তার আবেদনে আরও জানিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট আগেও জানিয়েছেন, রাজনীতিতে দল ত্যাগ করার বিষয়টি ক্যান্সারের মতো। গণতান্ত্রিক সরকারের যে মৌলিকতা সেটিই ধ্বংস করে দলত্যাগ।

ফলে এসব অবাধ্য ও দলত্যাগী সদস্যদের সংবিধানের ৬১(১)(এফ) ধারা অনুযায়ী আজীবনের জন্য বহিস্কার করে সঠিক বিচার প্রদান করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31