IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে উপনির্বাচনে শূন্য বিজেপি

ভারতে উপনির্বাচনে শূন্য বিজেপি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে একটি লোকসভা ও ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস, তৃণমূল ও আরজেডি প্রার্থী জয়ী হয়েছেন। এক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি একটি আসনেও জয়ী হতে পারেনি।

আজ (শনিবার) উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। এতে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাবুল সুপ্রিয় জয়ী হয়েছেন।

এ সম্পর্কে তৃণমূল বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন, ‘এই ভোটে সরকার বদলে যাবে না। শত্রুঘ্ন সিনহাজী মন্ত্রীও হবেন না। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছিলেন যে, দিল্লির সরকারকে একটা বার্তা দেওয়া দরকার। দিল্লির সরকার ফ্যাসিস্ট কায়দায় জিনিষপত্রের দাম বাড়াচ্ছে।

প্রতিদিন নিয়ম করে তেলের দাম বাড়ছে, এরফলে মানুষের নাভিশ্বাস উঠছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণি খুব কষ্টের মধ্যে আছে। সুতরাং এই জবাবটা দিল্লিকে দেওয়া হল যে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বাংলার ‘বেটি’ (মমতা বন্দ্যোপাধ্যায়) কিন্তু দিল্লি যাচ্ছে।’

পশ্চিমবঙ্গে বালিগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ভোট পেয়েছেন ৫১,১৯৯ ভোট। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন মাত্র ১৩,২২০ ভোট। সিপিএমের সায়রা শাহ হালিম পেয়েছেন ৩০,৯৭১ ভোট। অন্যদিকে, পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপির অগ্নিমিত্র পালকে ৩ লাখেরও বেশি ভোটে পরাজিত করেছেন।

বিহারে বোচাহান বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন আরজেডি প্রার্থী অমর কুমার পাসোয়ান। তিনি ভোট পেয়েছেন ৮২,৫৬২টি। প্রধান প্রতিপক্ষ বিজেপির বেবি কুমারী পেয়েছেন ৪৫,৯০৯ ভোট। অমর পাসওয়ান একে জনগণের জয় বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, জনগণ ডাবল ইঞ্জিনের সরকারকে পরাজিত করেছে।

মহারাষ্ট্রের কোলহাপুর (উত্তর) বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জয়শ্রী যাদব জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯৭,৩৩২টি। প্রধান প্রতিপক্ষ বিজেপির সত্যজিৎ কদম পেয়েছেন ৭৮০২৫ ভোট।

ছত্তিশগড়ের খয়রাগড় বিধানসভা আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের যশোদা ভার্মা। যশোদা ভোট পেয়েছেন ৮৭,৮৭৯টি। প্রধান প্রতিপক্ষ বিজেপির কোমল জাঙ্গেল পেয়েছেন ৬৭,৭০৩ ভোট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31