IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হামজা

পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হামজা

ধূমকেতু নিউজ ডেস্ক : অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোর পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। তিনি দেশটির পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখমন্ত্রী। এবার সেই পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন তারই ছেলে পিএমএল-এনের নেতা হামজা শাহবাজ।

লাহোর হাইকোর্টের নির্দেশে হওয়া পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোটাভুটিকে কেন্দ্র করে শনিবার (১৬ এপ্রিল) পার্লামেন্টের অধিবেশনে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি হামলার শিকার হন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রার্থী হন হামজা শাহবাজ ও পাকিস্তান পিপলস পার্টির (পিটিআই) সমর্থিত পিএমএল-কিউয়ের চৌধুরী পারভেজ এলাহী।

মুখ্যমন্ত্রী হওয়ার পথে হামজা ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পিএমএল ও পিটিআই নির্বাচন বয়কট করায় বিরোধী প্রার্থী পারভেজ এলাহী কোনো ভোটই পাননি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে হলে ৩৭১ ভোটের মধ্যে ১৮৬টি ভোটের প্রয়োজন ছিলো। যেখানে পিটিআই’র ১৮৩ জন, পিএমএল-কিউ’র ১০ জন, পিএমএল-এন’র ১৬৬ জন এবং পিপিপি’র সাতজন আইনপ্রণেতা আছেন।

এর আগে বুধবার (১৩ এপ্রিল) লাহোর হাইকোর্ট হামজা শাহবাজের নির্বাচন নিয়ে করা সংশ্লিষ্ট আবেদন খারিজ করেন ও ডেপুটি স্পিকারকে পুনর্বহাল করেন। একই সঙ্গে ১৬ এপ্রিল ভোটাভুটির নির্দেশ দেন।

ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়। তার আগে চৌধুরী মুহাম্মদ সারওয়ারের কাছে উসমান বুজদার তার পদত্যাগপত্র জমা দিলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদটি খালি হয়।

শরিফ পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন হামজা। তার বাবা শাহবাজ শরিফ ও চাচা নওয়াজ শরিফও প্রদেশটির মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31