IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ

অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ

ধূমকেতু নিউজ ডেস্ক : লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার শপথ নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালবানিজিকে শপথবাক্য পাঠ করান গভর্নর জেনারেল ডেভিড হারলি। এদিন আলবানিজের সঙ্গে উপপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন লেবার পার্টির নেতা রিচার্ড মারলেস। এ ছাড়া পেনি ওং পররাষ্ট্রমন্ত্রী, ক্যাটি গ্যালাগার অর্থমন্ত্রী এবং জিম শালমারস কোষাধ্যক্ষ হিসেবে শপথ নিয়েছেন।

এদিকে শপথ নেয়ার এক দিন পর মঙ্গলবার জাপানের টোকিওতে কোয়াড নিরাপত্তা সংলাপে যোগ দেয়ার কথা রয়েছে অ্যান্থনি আলবানিজের।

নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকা অ্যালবানিজির কাছে ইতিমধ্যে পরাজয় মেনে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী স্কট মরিসন। এমন অবস্থায় মঙ্গলবার অনুষ্ঠেয় কোয়াড সংলাপে অংশ নিতে সোমবার মাত্র চার মন্ত্রীকে নিয়েই শপথ নিয়েছেন আলবানিজ।

অ্যালবানিজ বলেন, তিনি রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। কাল জাপান ও ভারতের মন্ত্রীর পাশাপাশি বাইডেনের সঙ্গেও বৈঠক করবেন। এই সফরে তার সঙ্গী হচ্ছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

এই সফর নিয়ে একটি বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এ সফরকে অ্যালবানিজ সরকার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র নীতিমালার তিন স্তম্ভ হিসেবে দেখছে। সেগুলো হলো—যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মৈত্রী, অঞ্চলটির সঙ্গে আমাদের সংযোগ, বহুমুখী ফোরামগুলোর প্রতি আমাদের সমর্থন।

শপথ নেয়ার আগে সিডনিতে সাংবাদিকদের অ্যালবানিজ বলেন, আমার জীবনে এটি এক বড় দিন। সরকার পরিবর্তন হওয়ার কারণে দেশের জন্যও বড় দিন এটি। আমি এই সুযোগকে কাজে লাগাতে চাই। আমাদেরকে পরিবর্তনের রূপরেখা তৈরি করতে হবে যেন এই পরিবর্তনের যাত্রায় জনগণকে আমাদের পাশে রাখা যায়। আমি দেশকে ঐক্যবদ্ধ করতে চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31