IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> নির্বাচনের দিনতারিখ ঘোষণা চেয়ে ইমরানের ৬ দিনের আল্টিমেটাম

নির্বাচনের দিনতারিখ ঘোষণা চেয়ে ইমরানের ৬ দিনের আল্টিমেটাম

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান জুড়ে রাজনৈতিক নাটক ও সহিংসতায় ভরা দিনের পর দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিটিআই চেয়ারম্যান ইমরান খান বৃহস্পতিবার সকালে পিএমএল-এন সরকারকে বিধানসভা ভেঙে দিতে এবং নির্বাচনের দিনতারিখ ঘোষণা করতে ছয়দিনের আলটিমেটাম দিয়েছেন।

পাকিস্তানের জিও টিভি অনলাইনের খবরে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ইসলামাবাদের জিন্নাহ অ্যাভিনিউতে ‘আজাদি মার্চ’-এ অংশগ্রহণকারীদের উদ্দেশে ভাষণ দেয়ার পর বানি গালায় চলে গিয়েছিলেন। এ সময় ওই এলাকায় ইমরানের বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতি দেখা গেছে। তারা জড়ো হয়েছিলেন একটি অবস্থান কর্মসূচি পালনের জন্য। কিন্তু সেটা আর হয়নি।

এর আগে মিছিল নিয়ে পিটিআই কর্মীরা ইসলামাবাদের নিষিদ্ধ রেড জোনে প্রবেশ করে। ওই এলাকাটি কঠোরভাবে সংরক্ষিত। কারণে সেখানে সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রীর কার্যালয়, মার্কিন দূতাবাসসহ বেশ কয়েকটি সংবেদনশীল ভবন রয়েছে। কঠোর নিরাপত্তা সত্ত্বেও তারা সেখানে প্রবেশ করতে সক্ষম হন।

রেড জোনে পিটিআইয়ের মিছিলকারীদের উপস্থিতির প্রতিক্রিয়ায় পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জিও নিউজকে বলেন, রেড জোনে নিরাপত্তা সম্পূর্ণরূপে কার্যকর। তিনি বলেন, তারা জনসাধারণ ও সংবেদনশীল ভবনের নিরাপত্তা নিশ্চিত করবেন।

জিন্নাহ এভিনিউতে তার বক্তৃতায় ইমরান খান বলেন যে, তিনি খাইবার পাখতুনখোয়া থেকে ৩০ ঘণ্টা ভ্রমণের পর ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি বলেন, ‘সরকার আমাদের আজাদি মার্চকে দমন করার জন্য সব রকমের চেষ্টা করেছে। তারা শান্তিপূর্ণ বিক্ষোভে টিয়ারগ্যাস ব্যবহার করেছে, আমাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং আমাদের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। যাই হোক, আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি।’

ইমরান খান বলেন, তিনজন পিটিআই কর্মী করাচিতে প্রাণ হারিয়েছেন, যখন দুই কর্মীকে রাভি সেতু থেকে ফেলে দেয়া হয়েছে এবং আরও হাজার হাজারকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য সরকারকে একটি সময়সীমা প্রদান করে ইমরান খান বলেন, তিনি জুনে একটি সাধারণ নির্বাচন ঘোষণা করার জন্য সরকারকে এ সময় দিচ্ছেন।

তিনি বলেন, ‘আমদানি করা সরকারের জন্য আমার বার্তা হল- পার্লামেন্ট ভেঙে দিন এবং নির্বাচন ঘোষণা করুন। অন্যথায় আমি ছয়দিন পর আবার ইসলামাবাদে ফিরে আসব।’

এর আগে পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার গাড়িবহর ফেডারেল রাজধানীতে প্রবেশ করে শহরের ডি-চকের দিকে মিছিল শুরুর পর ইসলামাবাদে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সেনা মোতায়েন করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31